

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করা দিয়ার পুরো পৃথিবী থমকে যায়, যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জানতে পারে—তার স্বামী কাবির বহুদিন ধরে নিজের ডিভোর্সী কাজিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে। বিশ্বাসঘাতকতা, অপমান আর ভাঙা স্বপ্ন বুকে নিয়েই সে কাবিরকে ছেড়ে আসে। এরপর তার জীবনের একমাত্র আশ্রয় হয়ে ওঠে ছোট্ট মেয়ে নীরা। মেয়েকে আঁকড়ে ধরেই নতুন করে বাঁচতে শেখে দিয়া। দিয়ার বিশ্বাস, “যে আমাদের চায় না, তাকে ধরে রাখার বৃথা চেষ্টা না করাই উত্তম।” তাই ভালোবাসা, বিয়ে আর সম্পর্ক—সবকিছু নিয়েই তার মনে জন্ম নেয় এক গভীর দ্বিধা। সত্যিই কি ভালোবাসা বলে কিছু আছে, নাকি সবই ক্ষণিকের মোহ? তবে দুই বছর পর, পরিবারের ইচ্ছায় দিয়ার জীবনে এক আগন্তুকের আগমন ঘটে। প্রথম দেখাতেই দিয়া নিজের অতীতের সব সত্য জানিয়ে দেয়। তার বিশ্বাস, সত্য জানার পর এই সম্পর্ক আর এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু সত্যিই কি তাই হলো? নাকি তাদের জীবনের গল্প নতুন এক মোড় নিল?
গল্পটা এত্ত সুন্দর কিন্তু খুবই ছোট। আরেকটু বিস্তৃত পরিসরে হলে ভালো লাগতো।
Read all reviews on the Boitoi app