

মেয়েটিকে চুপ করে থাকতে দেখে আবরারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে প্রকাণ্ড এক ধমক দিয়ে বলল, “কী হলো? বেয়াদব, কথা বলছ না কেন? আম চুরি করতে এসেছিলে নাকি?” পিতুল ভয়ে কাঁপতে কাঁপতে এদিক-ওদিক তাকাল। আশেপাশে কেউ নেই। সে এক পা, দু পা করে পেছাতে লাগল। মাথায় বুদ্ধি খেলল—এই মুহূর্তে যদি পেছন ফিরে একটা মরণ দৌড় দেওয়া যায়, তবে হয়তো লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে এবং এই ঝড়-বৃষ্টির মধ্যে তাকে আর ধরতে পারবে না। যেই ভাবা, সেই কাজ। পিতুল যেই না দৌড় দেওয়ার জন্য শরীরটা মোচড় দিয়েছে, অমনি আবরার মির্জা চট করে তার মুখের হিজাবের এক কোণা ধরে টান দিল। টান লাগার সাথেই মুখের বাঁধন আলগা হয়ে পুরো মুখমণ্ডল উন্মুক্ত হয়ে গেল আবরার মির্জার সামনে। আবরার মির্জা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। কালবৈশাখীর এই রুদ্ররূপের মাঝে তার মনে হলো, কোনো এক ভুবনভোলানো রূপসী আকাশ থেকে সরাসরি এই মর্ত্যে এসে ভর করেছে। উজ্জ্বল শ্যামলা বরণ, হলদেটে ত্বক। গভীর কালো দুটি চোখ কাজলে লেপ্টে আছে, যেন মেঘলা আকাশের মাঝে এক জোড়া কৃষ্ণতারা। হিজাবটা খুলে যাওয়ায় মাথার খোঁপাটাও আলগা হয়ে কোমর সমান ঘন কালো চুল পিঠের ওপর সাপের মতো লতিয়ে পড়েছে। ভয়ে আর অপমানে পিতুলের ঠোঁট দুটো কাঁপতে লাগল। বৃষ্টির বড় বড় ফোঁটা তার গোলাপ-রাঙা ঠোঁটে এসে আছড়ে পড়ছে। কান্নার বেগ সামলাতে না পেরে তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠল। বৃষ্টির জল আর চোখের নোনা জল মিশে একাকার হয়ে গেল তার গালে। মেয়েটির এই করুণ আর নিষ্পাপ রূপ আর কাজলে লেপ্টে থাকা চোখ দেখে আবরার মির্জার ভেতরের কঠোরতা যেন মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। গম্ভীর কণ্ঠস্বর নরম করে, এক অদ্ভুত শীতল সুরে সে শুধু জিজ্ঞেস করল, “আম খাবে?” পিতুল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আবরার আবারও মৃদু স্বরে বলল, “আম খাবে? আম খেতেই এসেছিলে, বুঝি?”
"আবরার প্রিতুলের সংসার নিয়ে আরেকটা ইবুকের আবেদন জানাচ্ছি। They are one of my favorite couple 🎀 সর্বোপরি অনেক সুন্দর ছিল। একটা মজার ব্যাপার হলো আমার আপন বোনের নাম নাদিয়া আর ভাই নাঈম , এখানে মা-ব্যাটা ক্যারেক্টার এ দেখে খুব হাসি পাচ্ছিল 😁 All of then , best wishes for you 🌺🫶"
ভালো লাগলো! আরেকটা সিজন আসা উচিৎ!
Read all reviews on the Boitoi app
আবরার প্রিতুলের সংসার নিয়ে আরেকটা ইবুকের আবেদন জানাচ্ছি। They are one of my favorite couple 🎀 সর্বোপরি অনেক সুন্দর ছিল। একটা মজার ব্যাপার হলো আমার আপন বোনের নাম নাদিয়া আর ভাই নাঈম , এখানে মা-ব্যাটা ক্যারেক্টার এ দেখে খুব হাসি পাচ্ছিল 😁 All of then , best wishes for you 🌺🫶
অনেক অনেক সুন্দর
অসাধারণ সুন্দর হয়েছে আপু। মনটা ভরে গেল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
অসাধারণ ❤️
Neela apur golpo gula sotti onk sundor hoi..tar sob golpo e amr pora.apu thank u so much ato sundor akta golpo dawar jonno.r Facebook a to ai golpor vason ta porsi...New golpo porar jonno ami opekkhay asi ..love u sis
সুন্দর ছিল গল্পটা। আবরারের মত ধৈর্যশীল পুরুষ কয়জন হয়? কিশোরী বউয়ের ডানা ছেঁটে না দিয়ে বরং ডানা হয়ে উড়তে দিল, খুবই চমৎকার ব্যাপারটা। সমাজ, পরিবার সব বাঁধাকে ডিঙিয়ে জিতিয়ে দিল সত্যিকারের ভালবাসাকে। ভালোবাসা মানে আঁকড়ে রাখা নয় বরং আগলে রাখা তাই প্রমান করে দিল। তেঁতুল রানী তে জিতে গেল ❤️❤️❤️
বইটি সম্পর্কে মতামত যেটা দিই তাও কম হয়ে যাবে কারণ বইটি লেখা এতো সুন্দর হয়েছে আর তাছাড়া নিলা আপুর লেখার হাত বারাবরই সুন্দর আজ অবদি যতো গুলো তার লেখা পড়েছি সবটায় ভালো লেগেছে আমরা পাঠক পাঠিকারা আশাহত হয়নি🥰🥰🥰 আমরা লেখিকার কাছে থেকে একরকম আরো অনেক বই পেতে চাচ্ছি আর একটা কথা সবাই অতি দ্রুত বইটি কিনে পড়ে ফেলুন খুব সুন্দর একটা বই❤️❤️❤️
ফেইসবুকের গল্পটাই খুব ভালো।খুব সুন্দরভাবে চরিত্র গুলো ফুটিয়ে তুলেছেন।এখানে কোন চরিত্রই সুন্দরভাবে ফুটিয়ে তুলেননি।আরো একটু সুন্দর করে গুছিয়ে লিখলে ভালো লাগতো।
Pora ses poreci apu onek valo lagce onek sundor hoice mashallah 🤍🖤⚘️💙🌸❤️💓🩷💕♥️✨️💛🖤⚘️💙🌸❤️💓💓