

“এই যে, নাও।” দোলনচাঁপার তোড়াটি হাতে নিয়ে শুভ্রা বলল, “আমার জন্য প্রতিদিন দোলনচাঁপা আনেন কেন?” “শখে...!”—নির্বিকার উত্তর আজমাইনের। “এ আবার কেমন শখ, আজমাইন?” “বউকে প্রতিদিন ফুল দেওয়ার শখ।” “কতদিন দেবেন এভাবে?” “তুমি চাইলে অনন্তকাল!” “আমার লোভ বাড়াবেন না, আজমাইন। ভয় হয়। কোথায় যেন পড়েছিলাম, একসময় নক্ষত্রও খসে পড়ে, ভালোবাসাও তার রং পাল্টায়।” “বেশি ভাবছ, বোকা মেয়ে।” “হয়তোবা।” উদাস কণ্ঠে বলল শুভ্রা...
"দ্বিতীয় খন্ড শেষ করলাম মাত্র। ভেবেছিলাম দুটো খন্ড পড়ে তারপর একসাথে রিভিউ দিব। প্রথম খন্ডের শুরুটা অসাধারণ ছিল। একজন জীবনসঙ্গী হিসেবে শুভ্রা অসাধারণ। অন্যদিকে স্নিগ্ধা কিন্তু আমাদের দেশের অনেক মেয়েকেই উপস্থাপন করে। আসলে কোনো মেয়েই শুরুতে খারাপ হয় না, সবার আচরণ তাকে খারাপ বানিয়ে দেয়। স্বামী থেকে পাওয়া অবহেলা তাদের খারাপ হতে বাধ্য করে। সবচেয়ে রাগ উঠেছে মমতা আর শামীমের উপর। ফাজিল দুজন। আর শেষটা পড়ে তো আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। কি থেকে কি হয়ে গেল। তবে দ্বিতীয় পরিচ্ছেদ পড়ে শান্তি পেয়েছি। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। লেখিকাকে ধন্যবাদ ❤️❤️ শুভ কামনা আপনার জন্য❤️"
দ্বিতীয় খন্ড শেষ করলাম মাত্র। ভেবেছিলাম দুটো খন্ড পড়ে তারপর একসাথে রিভিউ দিব। প্রথম খন্ডের শুরুটা অসাধারণ ছিল। একজন জীবনসঙ্গী হিসেবে শুভ্রা অসাধারণ। অন্যদিকে স্নিগ্ধা কিন্তু আমাদের দেশের অনেক মেয়েকেই উপস্থাপন করে। আসলে কোনো মেয়েই শুরুতে খারাপ হয় না, সবার আচরণ তাকে খারাপ বানিয়ে দেয়। স্বামী থেকে পাওয়া অবহেলা তাদের খারাপ হতে বাধ্য করে। সবচেয়ে রাগ উঠেছে মমতা আর শামীমের উপর। ফাজিল দুজন। আর শেষটা পড়ে তো আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। কি থেকে কি হয়ে গেল। তবে দ্বিতীয় পরিচ্ছেদ পড়ে শান্তি পেয়েছি। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। লেখিকাকে ধন্যবাদ ❤️❤️ শুভ কামনা আপনার জন্য❤️
Read all reviews on the Boitoi app
গল্পটার কিছু অংশ অগোছালোও হলেও চমৎকার ছিলো।
অসম্ভব সুন্দর একটি গল্প। ১ম ও ২য় পরিচ্ছেদে মিলে অসাধারণ হয়েছে। বরাবরই লেখিকার প্রশংসা করতে বাধ্য আমি। এতো সুন্দর করে প্রতিটি চরিত্র তুলে ধরেছেন তিনি। লেখিকার গল্পের এই দিকটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে যে তিনি তার গল্পের প্রতিটি চরিত্রকেই ফুটিয়ে তোলেন। প্রথম পরিচ্ছেদ পড়ে তো আমি রীতিমতো সারারাত ঘুমাতে পারি নি। এরপর যখন দ্বিতীয় পরিচ্ছেদ পড়লাম আর হ্যাপি এন্ডিং পেলাম, খুব আনন্দিত হয়েছি। এক কথায় এতো কম মূল্যে এতো সুন্দর বই লিখার জন্য ধন্যবাদ লেখিকাকে ❤️
প্লটটা এংগেইজিং ছিল নিঃসন্দেহে। তবে গল্প বর্ণনা করে গেলেই সেটা গল্প হয় না। গল্প তৈরি হয় ছোট ছোট আবেগ, মুহূর্ত, ঘটনা আর কথোপকথনের মাধ্যমে। যেটার অভাব ছিল ২ পর্ব জুড়েই। শুধুই ঘটনার বর্ণনা ছিল। আরও বিস্তৃত পরিসরে লিখলে ভালো লাগতো। ওভার হাইপডই মনে হল। পারসোনাল রেটিং ৩/৫। লেখিকার জন্য শুভ কামনা থাকলো।।
এক কথায় অসাধারণ।
কি বলবো বুঝতে পারছি না। বুকে খুব ব্যথা হচ্ছে। আজমাইন এমন কেন করলো? ও যখন বিপদে ছিলো তখন এক শুভ্রাই তার পাশে ছিলো। অথচ আজমাইন কি করলো? রঙ পাল্টে ফেললো! কেন করলো এমন? দ্বিতীয় পরিচ্ছেদ কবে আসবে? দ্রুত আনুন।
সব গুছিয়ে আনার পরেও এই পরিনতি! আমার কেন জানিনা খুব কান্না পাচ্ছে। বেঈমান স্বামীর কাহিনীতে সাধারণত ভালো কোন চরিত্র নায়িকার জীবনে আসে।কিন্তু আজমাঈনকে ভিলেন হিসেবে মানতে খুব খারাপ লাগছে। আচ্ছা সবাইতো তার ভালো কাজের সওয়াব পায়,শুভ্রার কেন এমন হলো??? পরের পর্বের অপেক্ষায় রইলাম।
দারুণ লেগেছে গল্প টা দ্বিতীয় অধ্যায় তাড়াতাড়ি দিয়েন
কি বলবো বুঝতে পারছি না আপু আপনার গল্প আমার সবসময় অনেক ভালো লাগে জাস্ট অসাধারণ হয় পুরো উপন্যাসটা অসাধারণ ছিল স্যাটিসফাইড শুধু আমার একটাই আফসোস জানি আবরারও অন্যায় করেছে বাট ওর শাস্তিটা বেশি হয়ে গেছে ওকে না মারলেও পারতেন ওর জন্য আমার অনেক খারাপ লাগছে 🥺💔এরপরেও সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল উপন্যাস টা আজকে কিনে এক বসাতেই পরে শেষ করলাম 🥰🥰🥰এখন শুধু দ্বিতীয় পরিচ্ছেদের জন্য অপেক্ষা করছি প্লিজ আপু তাড়াতাড়ি দ্বিতীয় পরিচয়টা দিবেন 💞🪷
এই গল্পটা সম্পর্কে ব্যক্ত করার মতো ভাষা আমার নেই!দারুণ একটা গল্প।গল্পের প্রতিটা মুহূর্ত রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর!আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে যাচ্ছিলো পড়ার সময়!সো হ্যাঁ মাত্র ২৯ টাকা ব্যয়ে এ দারুণ গল্পটি উপভোগ করা কোনো অপচয় নয়!