

“মাম্মাম! তুমি যদি আমার কথা না শোনো, তবে আমি আমার এই সুদর্শন আব্বুকে দিয়ে তোমাকে এখনই ‘তনক’ (তালাক) দিয়ে দেব!” ৪ বছরের পুতুলের মতো মিষ্টি, কিন্তু অসম্ভব পাকা রাজকন্যা আরুর এই চরম ধমকি শুনে স্বয়ং জিনরাজা আশিক আর আয়াতের তো নিজেদের কপালে হাত! কিন্তু কেন এই মহাবিপদ সংকেত? কারণ আরুর এক চরম নালিশ—তার বাবা-মা নাকি তাকে না জানিয়ে, একটুও দাওয়াত না দিয়ে গোপনে বিয়ে করে ফেলেছে! তাই চীনের বুকে জাদুকরী মহলে আরুর একমাত্র দাবি, তার সামনেই আবার ধুমধাম করে নতুন করে সানাই বাজিয়ে জিনরাজা আশিক ও আয়াতের বিয়ে হতে হবে। একদিকে পিচ্চি আরুর আজব জেদ আর চীনের বুকে জিনরাজা আশিক ও আয়াতের রাজকীয় বিয়ের তোড়জোড়, অন্যদিকে জাদুর দুনিয়া, জিনরাজ্যের গোপন কালো ছায়া! ৪ বছরের পাকা আরুর কিউট কাণ্ডকারখানার মাঝেই, আনন্দঘন এই বিয়ের আসরে কি তবে সত্যিই হাজির হতে চলেছে কোনো নতুন জাদুকরী বিপদ?

"“আশিক জ্বীন ও আয়াতপরী” উপন্যাসটি যেন রহস্য, মায়া, ভালোবাসা আর অতিপ্রাকৃত জগতের এক অসাধারণ মিশেল। গল্পের প্রতিটি পর্বে রহস্যের আবহ পাঠককে পরের পৃষ্ঠায় নিয়ে যেতে বাধ্য করে। আশিক ও আয়াতের চরিত্র দুটোর মধ্যে যে টানাপোড়েন, আবেগ ও সম্পর্কের গভীরতা তৈরি হয়েছে, সেটাই গল্পটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, গল্পটি শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে রহস্য ও কৌতূহল এমনভাবে জড়িয়ে আছে যে প্রতিটি পর্বের শেষে মনে হয় এর পরে কি হবে। আশিক জ্বীন ও আয়াতপরী রহস্য, মায়া, ভালোবাসা আর অতিপ্রাকৃত জগতের এক দারুণ মিশেল। গল্পের চরিত্রগুলো ও ঘটনাগুলো পাঠককে শুরু থেকেই টেনে রাখে। সব মিলিয়ে, রোমান্সের সঙ্গে রহস্য ও ফ্যান্টাসি পছন্দ হয়েছে আমার, আর উপন্যাসটি বেশ উপভোগ্য। 💙✨"
'''আশিকজ্বীন ও আয়াতপরী'''' এই গল্পের নাম টা দেখেই পড়ার আগ্রহ বাড়বে,, কৌতূহল জাগবে মনে,,, নামটায় তো রহস্য,,, একজন পরী আর জ্বীন,, এর প্রেম কাহিনি,, সত্যি অসাধারণ,,, 🤗🤗,, এই গল্পে রহস্য,,ফ্যান্টাসি,,, ভালোবাসা আবেগ,, রোমান্টিকতা সব মিলিয়ে অসাধারণ একটা গল্প,, 🤗🤗,,বরাবরই আমার রহস্যময়,, ফ্যান্টাসি,,, থ্রীলার গল্প বেশি ভালো লাগে,,,,রোমান্টিক গল্পের চেয়ে এ ধরনের গল্প গুলা বেশি ভালো লাগে,,,,,এগুলা পরতে বেশ কৌতূহল জাগে মনে যে এটার পরে কি হবে,,বা কথাটার রহস্য কি,,সামনে কি আসছে,,এসব জানার একটা আগ্রহ থাকে,,,,🤗,,এই গল্প টা তেমনি আমার কাছে অনেক ভালো লাগছে,,,গল্পের কাল্পনিক স্থান গুলা উপভোগ করার,মতো,,,,🤗🤗,,প্রতিটা পর্বে,,, আছে রহস্য,,,, একটা পর্ব পরে,,, এই রহস্য জানার আগ্রহই গল্প টা পরতে,, বাধ্য করেছে,,,,🤗🤗,,,আরো একটা বিচ্ছু আছে,,,এটার জন্য আরো বেশি ভালো লাগছে,,,কি বিচ্ছু রে বাবা,,,কেমন করে আশিক রে,, একদম ফাঁদে ফেলে দিতে পারে,,,এটা পরে তো এতো হাসি পাইছে,,,🤭🤭🤭,,,শুধু বাবা মা রোমাঞ্চে গিয়ে বাধা,,,দিবে,,🤭🤭🤭,,আর সেই সময়,,,আশিক এর রিয়েকশন টা দেখার মতো ছিলো,,,🤭🤭🤭,এই বিচ্ছুটাকে অনেক ভালো লাগছে,,,খুব পাকা পাকা কথা বলা দুষ্টুমি,,,হাসি ঠাট্টা,,,,,,ভাই বোন এর ভালোবাসা,,,সব মিলিয়ে অপূর্ব,,,🤗🤗🤗🤗৷,,,সেই সাথে মারিদ আর আশিকা,,,,ওদের ছেলে আরিয়ান,,,এদের ভালোবাসাটাও দেখার মতো ছিলো,,,🤗🤗,,সব মিলিয়ে অসাধারণ,, 🤗🤗,,,,এত সুন্দর করে সাজিয়ে এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ,,, এবং লাভ ইউ,,,🤗🤗,,,,আমি তো বেশ উপভোগ করেছি গল্প টা,, আর অনেক ভালো,, লাগছে,,🤗🤗 আপি কে আবার ও বলবো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের দেওয়ার জন্য 🤗🤗,🤗
Read all reviews on the Boitoi app
khub sundor golpo chilo ❤️❤️
“আশিক জ্বীন ও আয়াতপরী” উপন্যাসটি যেন রহস্য, মায়া, ভালোবাসা আর অতিপ্রাকৃত জগতের এক অসাধারণ মিশেল। গল্পের প্রতিটি পর্বে রহস্যের আবহ পাঠককে পরের পৃষ্ঠায় নিয়ে যেতে বাধ্য করে। আশিক ও আয়াতের চরিত্র দুটোর মধ্যে যে টানাপোড়েন, আবেগ ও সম্পর্কের গভীরতা তৈরি হয়েছে, সেটাই গল্পটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, গল্পটি শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে রহস্য ও কৌতূহল এমনভাবে জড়িয়ে আছে যে প্রতিটি পর্বের শেষে মনে হয় এর পরে কি হবে। আশিক জ্বীন ও আয়াতপরী রহস্য, মায়া, ভালোবাসা আর অতিপ্রাকৃত জগতের এক দারুণ মিশেল। গল্পের চরিত্রগুলো ও ঘটনাগুলো পাঠককে শুরু থেকেই টেনে রাখে। সব মিলিয়ে, রোমান্সের সঙ্গে রহস্য ও ফ্যান্টাসি পছন্দ হয়েছে আমার, আর উপন্যাসটি বেশ উপভোগ্য। 💙✨