

সময় সবার কাছেই সমান। কিন্তু কেউ সেই সময়কে সাফল্যে রূপ দেয়, আর কেউ অলসতা, অগোছালো জীবন আর কালক্ষেপণে হারিয়ে ফেলে। ‘লেটস বি প্রোডাক্টিভ’ শুধু একটি বই নয়— এটি আপনার প্রতিদিনের জীবনকে আরও পরিকল্পিত, অর্থবহ ও বরকতময় করে তোলার একটি বাস্তবধর্মী গাইড। এখানে রয়েছে পড়াশোনা, টাইম ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভ রুটিন, আত্মউন্নয়ন, দক্ষতা অর্জন, পরীক্ষার প্রস্তুতি, ব্যবসা, পারিবারিক জীবন এবং ইসলামিক জীবনচর্চা নিয়ে সহজ, কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শ। এই ই-বুকটি আপনাকে সাহায্য করবে— ☞ সময়ের সর্বোত্তম ব্যবহার করতে। ☞ পড়াশোনা ও কেরিয়ারে আরও অর্গানাইজড হতে। ☞ ভালো অভ্যাস গড়ে তুলতে। ☞ আত্মউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির পথে এগিয়ে যেতে। ☞ ইসলামিক মূল্যবোধের আলোকে একটি প্রোডাক্টিভ জীবন গড়ে তুলতে। আপনি যদি একজন শিক্ষার্থী, চাকরিজীবী, উদ্যোক্তা, গৃহিণী কিংবা আত্মউন্নয়নে আগ্রহী যে কেউ হন, তবে এই বইটি হতে পারে আপনার প্রতিদিনের অনুপ্রেরণার সঙ্গী। আজই পড়ুন ‘লেটস বি প্রোডাক্টিভ’ এবং শুরু করুন আরও গোছানো, আরও সফল, আরও বরকতময় জীবনের যাত্রা।
"খুব উপকারী আলোচনা রয়েছে বইটিতে। সহজ, সাবলীল, গুছানো কথামালা। আলহামদুলিল্লাহ পড়ে ভালো লেগেছে। আল্লাহ লেখিকার লেখায় আরও বারাকাহ দিন। আমিন।"
খুব উপকারী আলোচনা রয়েছে বইটিতে। সহজ, সাবলীল, গুছানো কথামালা। আলহামদুলিল্লাহ পড়ে ভালো লেগেছে। আল্লাহ লেখিকার লেখায় আরও বারাকাহ দিন। আমিন।
Read all reviews on the Boitoi app