

তালুকদার বাড়ির চার দেওয়াল কাঁপিয়ে ছোট্ট শুভ্রতাকে ধমকাচ্ছে ওই বাড়ির বড় ছেলে—জেদি ও একরোখা স্বভাবের যুবক মেহরাদ তালুকদার। কারণ? কিছুক্ষণ আগে তার ঘর লণ্ডভণ্ড করে এসেছে মেয়েটি। যে সে লণ্ডভণ্ড নয়, পুরো মান-সম্মানও ধূলিসাৎ করে এসেছে। ছোট্ট শুভ্রতা কেবল ফুঁপিয়ে কেঁদে উঠে বলেছে, “তুমি একটা পচা, পচা, পচা!” এরপর সময় কেটেছে স্রোতের কলতানে। ছোট্ট শুভ্রতা সপ্তদশীর দোরগোড়ায় পা দিয়েছে। মেহরাদ নামক একরোখা জেদি যুবক হয়েছে পূর্ণাঙ্গ পুরুষ। কিন্তু তেজ রয়ে গিয়েছে নাকের ডগায়। সকলকে ছাপিয়ে কিশোরী শুভ্রতার প্রতি যেন তার অন্য রকম এক অধিকারবোধ। অপরদিকে সদ্য কলেজে ভর্তি হওয়া কিশোরীর উড়নচণ্ডী মন তখন মুক্ত বিহঙ্গের ন্যায় ছুটন্ত। স্বল্প স্বল্প অনুভূতিতে অঙ্কুরিত হচ্ছে নাজুক অন্তঃকরণ। যে লোকটার রাখঢাক আর নিষেধাজ্ঞায় অভিমানী হতো সরল অন্তঃপট, বিরক্তিতে তিতকুটে হয়ে উঠত মন, সে লোকটার প্রতিই জন্ম নিয়েছিল স্নিগ্ধ প্রেমানুভূতি। সেসব জেনেও নীরবে এড়িয়ে যাওয়া মানুষটার হৃদয়টাও একদিন মিলেমিশে একাকার হয়ে হয়েছিল তাদের হৃৎস্পন্দন। পরিবারের সকল বাধা-বিপত্তি পেরিয়ে পুড়েছিল দুটি হৃদয় প্রণয়ের অনলে। মেহরাদ শুভ্রতার হৃৎস্পন্দন। কেমন ছিল তাদের এই হৃৎস্পন্দনের পথচলা? অতীত? ভবিষ্যৎ? বর্তমান তো আমরা জানলামই, এবার একটু অতীত ঘুরে ভবিষ্যৎও দেখা যাক? কী বলেন, পাঠক!
"সাঞ্জেনা সাজ আপনার লেখনী অনেক সুন্দর 🥰🥰অনেক ভালো লেগেছে আপনার বইটি পড়ে 😍😍 আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা💐💐 এভাবে সুন্দর সুন্দর গল্প লিখে আমাদের মন ভালো করে রাখুন। দোয়া করি, আপনি এভাবে আমাদের জন্য লিখতে থাকুন এবং ভাল থাকুন আর আমাদেরকে আনন্দ দিন 😘😘😘"
গল্পটা অনেক অনেক সুন্দর। বিশেষ করে মেহরাদ ভাই কথা গুলো। ধন্যবাদ আপি, এত সুন্দর গল্প দেওয়ার জন্য।
Read all reviews on the Boitoi app
সাঞ্জেনা সাজ আপনার লেখনী অনেক সুন্দর 🥰🥰অনেক ভালো লেগেছে আপনার বইটি পড়ে 😍😍 আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা💐💐 এভাবে সুন্দর সুন্দর গল্প লিখে আমাদের মন ভালো করে রাখুন। দোয়া করি, আপনি এভাবে আমাদের জন্য লিখতে থাকুন এবং ভাল থাকুন আর আমাদেরকে আনন্দ দিন 😘😘😘
হৃৎস্পন্দন টা আমার খুব খুব খুব পছন্দের একটা গল্প। খুব করে চাইতাম এটার যেন একটা ই-বুক আসুক। শুভ্রার জন্য মেহরাদ ভাইয়ের ভালোবাসা অসাধারণ। মেহরাব ভাই এত বেশি আদুরে ❤️❤️। থ্যাংক ইউ সাজ পাখি 😊😊ইবুকটার জন্য ❤️❤️