

একটি সাক্ষ্য বদলে দিয়েছিল বহু বছরের নীরবতার ইতিহাস! সত্যের লড়াইয়ে প্রাণ বিসর্জন দেন বিন্দুর দাদি। শেষ ইচ্ছায় নাতনির দায়িত্ব তুলে দিয়ে যান কর্নেল শেখ নওফিল অর্ণর হাতে। এক নিমিষেই আপনজনহীন হয়ে পড়া, গ্রামের সরল-সাদাসিধে স্কুলপড়ুয়া বিন্দুর জীবন মোড় নেয় এক নতুন পথে। অর্ণ তাকে শহরে নিয়ে আসে, করুণা থেকে নয়, নিজের অঙ্গীকার ও দায়িত্ববোধ থেকে। কিন্তু সমাজ যখন সেই সম্পর্কের পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, তখন দায়িত্বের সেই বন্ধনই রূপ নেয় বৈধ সম্পর্কে। এক ছাদের নিচে শুরু হয় দুই ভিন্ন জগতের দুই মানুষের পথচলা—একজন কঠোর, সংযত ও দায়িত্ববান সেনা কর্মকর্তা, অন্যজন প্রাণচঞ্চল, নিষ্পাপ এক কিশোরী। সময়ের সঙ্গে বদলাতে থাকে সম্পর্কের সংজ্ঞা। কিন্তু একটি সম্পর্ক কি শুধুই দায়িত্বে টিকে থাকে? নাকি অজান্তেই জন্ম নেয় এমন এক অনুভূতি, যার নাম ভালোবাসা? বয়স, মানসিকতার পার্থক্য, নতুন পরিবেশ, পারিবারিক টানাপোড়েন আর জীবনের নানা পরীক্ষার মধ্য দিয়ে অর্ণ ও বিন্দুর পথচলা ক্রমান্বয়ে হয়ে ওঠে আরও গভীর, আরও অর্থবহ। ‘একটুকরো অর্ণবিন্দু’ দায়িত্ব, বিশ্বাস, পরিবার, নির্মল ভালোবাসা ও জীবনের অনাকাঙ্ক্ষিত বাঁকগুলোর এক হৃদয়ছোঁয়া উপাখ্যান।
"অনেক সুন্দর ছিলো গল্প টা....কর্নেল সাহেবকে আরো আগেই পড়েছি একদম মন কেড়ে নিয়েছে💕🫶 এখনও মাঝে কর্নেল সাহেবকে পড়া হয়.. আপুর প্রতিটা গল্প অসাধারণ একদম মন কেড়ে নেওয়ার মতো..🫶💗🥹 একটা অনুরোধ কর্নেল সাহেবকে নতুন ভাবে আবার দেখতে চাই...🥹🫶"
সুন্দর গল্পটা। কর্নেল সাহেব ও তার চড়ুই পাখিকে ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
শেষের দিকে আরও সুন্দর হতে পারতো।সমাপ্তি টা ভালো হয় নায়। আর একটু সুন্দর করে লেখা উচিত ছিল। চরিত্রগুলো আরও ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারতো। এখানে প্রধান চরিত্রের পাশাপাশি বাকি চরিত্রগুলা তুলে ধরলে গল্পটা আরো সুন্দর হতো। আমার মনে হয় ফেসবুক এর সিজন ১,২ এটার থেকে অনেক বেশি ভালো ছিল।আশা করি ভবিষ্যৎ এ আরো সুন্দর লিখবেন।দোয়া রইল আপনার জন্য। রেটিং:৫/১০
সম্পূণ আলাদা, ভাল ছিল বাট i Think গল্পটার finishing আরও better হইত যদি সব Cerrecter এর মিল হইত।
অনেক সুন্দর ছিলো গল্প টা....কর্নেল সাহেবকে আরো আগেই পড়েছি একদম মন কেড়ে নিয়েছে💕🫶 এখনও মাঝে কর্নেল সাহেবকে পড়া হয়.. আপুর প্রতিটা গল্প অসাধারণ একদম মন কেড়ে নেওয়ার মতো..🫶💗🥹 একটা অনুরোধ কর্নেল সাহেবকে নতুন ভাবে আবার দেখতে চাই...🥹🫶
মাশাআল্লাহ আপু অনেক সুন্দর হয়েছে। নিষিদ্ধ প্রণয় সিজন ১ এবং ২ দুটোই অনেক সুন্দর হয়েছে। তখন থেকেই অর্ণব এবং বিন্দুর চরিত্র টা আমার অনেক পছন্দের, প্রতি টা চরিত্র অসাধারণ। আমার এইটা ১ম ই-বুক ছিল, পড়ে অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপু ❤️❤️❤️
অনেক অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে
এক কথায় দারুণ লেগেছে আমার প্রথম কিনা ই বুক এইটা ভয়ে ছিলাম কেমন হয়? কিনার পর বুঝলাম না ঠকি নাই অর্ন আর বিন্দুর কেমিস্ট্রি টা ভালো লাগছে🫶গম্ভীর অর্ন রোমান্স আমি সব সময় ইনজয় করি এইবার ও করেছি।
এ এক নতুন অর্ণবিন্দু এতটা সুন্দর হবে ভাবতে পারি নি জাস্ট অসাধারণ
অসাধারণ এবং হৃদয়স্পর্শী! "এক টুকরো অর্ণবিন্দু" গল্পটি সত্যিই মানবিক আবেগ এবং স্নিগ্ধতার এক অপূর্ব মেলবন্ধন।চরিত্রগুলোর সহজবোধ্য অথচ গভীর উপস্থাপন পাঠককে সহজেই আপন করে নেয়।সাবলীল ভাষায় জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে, যা গল্পের মূল আকর্ষণ।পড়া শেষ হওয়ার পরও গল্পের এক অদ্ভুত মায়াময় রেশ মনের ভেতর দীর্ঘক্ষণ থেকে যায়। এমন স্নিগ্ধ ও জীবনমুখী গল্প যেকোনো সাহিত্যপ্রেমী পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
অনেক সুন্দর হইছে আপু আমি তিনটা সিজনই অসাম এক কথায় ❤️❤️❤️❤️❤️