

এই পৃথিবীতে বহু ধরনের প্রাণীর বসবাস। মানুষ বহুকাল ধরে পৃথিবীতে বসবাস করে আসছে। একসময় ডায়নোসররা এই পৃথিবীতে রাজত্ব করত। এমনকি ডায়নোসরেরও আগে পৃথিবীতে ছিল নানা ধরনের অজানা প্রাণী। সময়ের স্রোতে ডায়নোসরসহ অসংখ্য প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ওরা আজও টিকে আছে। বলা যায়, সৃষ্টির শুরু থেকেই ওরাই পৃথিবীর আড়ালে রাজত্ব করে আসছে। কীভাবে তাদের জন্ম হয়েছিল, কিংবা তারা অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে এসেছিল কি না—কেউ জানে না। তাদের কোনো নিজস্ব নামও নেই। তবে মানুষ তাদের নাম দিয়েছে—মর্ফলিং। মর্ফলিং এমন এক অদ্ভুত সত্তা, যার নিজস্ব কোনো স্থির রূপ বা আকৃতি নেই। তারা মুহূর্তের মধ্যে যেকোনো আকৃতি ধারণ করতে পারে। মানুষের চোখ যতক্ষণ তাদের দিকে স্থির থাকে, ততক্ষণই বদলে যেতে থাকে তাদের রূপ। সবচেয়ে ভয়ংকর সত্য হলো—আমাদের চারপাশেই রয়েছে অসংখ্য মর্ফলিং। তারা মানুষের ছদ্মবেশে আমাদের সঙ্গেই বসবাস করে আসছে। তাহলে আপনার পাশের মানুষটি কি সত্যিই মানুষ? নাকি আড়ালে লুকিয়ে আছে অন্য কেউ?
চমৎকার একটি গল্প।
Read all reviews on the Boitoi app