

মধ্যরাতে হঠাৎ প্রাক্তনের মৃত্যুবার্ষিকীতে তার নম্বর থেকে মেসেজ আসতেই আঁতকে ওঠে পিউস। এরপর শুরু হয় একের পর এক মরণখেলা। একে একে ভয়ংকরভাবে মরতে থাকে পিউসের সব কাছের লোকজন। তবে কে দায়ী এসবের পেছনে? মৃত মানুষ কি ফিরে আসতে পারে? নাকি এসবের পেছনে রয়েছে অন্য কোনো সায়েন্টিফিক বিষয়? সকল রহস্য আবার জড়িয়ে আছে পুরোনো এক মর্মান্তিক ঘটনার সাথে। যেখানে রয়েছে মানুষের ভয়ংকর লালসা। সাথে এক ভালোবাসার গল্প। ধীরে ধীরে এক প্রতিশোধের জালে আটকে পড়ে কয়েকটি জীবন।