

প্রাইভেট ইনভেস্টিগেটর রূপসার ড্রয়ারে হঠাৎ এসে হাজির হয় এক অদ্ভুত বিয়ের কার্ড। রাজকীয় সেই নিমন্ত্রণপত্রে কনের নাম তার নিজের—অথচ নিজের বিয়ের ব্যাপারে সে কিছুই জানে না! আরও বিস্ময়কর বিষয়, বরের নাম এমন একজনের, যাকে এক দশক আগে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। কৌতূহল, সন্দেহ আর পেশাগত দায়িত্ববোধ রূপসাকে নিয়ে যায় এক নির্জন রিসোর্টে। সেখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে অজানা রহস্য, আর প্রতিটি মানুষের আচরণ যেন নতুন কোনো প্রশ্নের জন্ম দেয়। মৃত মানুষের এই অদ্ভুত নিমন্ত্রণপত্র কি নিছক রহস্য, নাকি এর পেছনে রয়েছে ভয়ংকর কোনো ষড়যন্ত্র? দশ বছর আগের সেই অসমাপ্ত রহস্যের খোলস ভেঙে কী বেরিয়ে আসবে? আয়ান কি সত্যিই ফিরে এসেছে? নাকি কোনো ছায়ামানব মানুষের রূপ ধরে শুরু করেছে শত কোটি টাকার এক নৃশংস খেলা? অতীতের অসমাপ্ত তদন্ত, প্রতারণার জাল, ব্ল্যাকমেইল আর একের পর এক রোমাঞ্চকর মোড়ে ভরা ‘বিয়ের নিমন্ত্রণ’—যেখানে কোনো নিমন্ত্রণই যতটা সরল দেখায়, আসলে ততটা নয়।
একটি বিয়ের কার্ড পেয়ে প্রাইভেট ইনভেস্টিগেটর রূপসা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। দশ বছর আগে কার মৃত্যু হয়েছিল? সে তো আয়ানের মৃত্যু রহস্য সমাধান করেছিল। তাহলে এখন আবার আয়ান এলো কোথা থেকে, তাও আবার বরের বেশে? "মৃত মানুষ ফিরে এসে বিয়ে করতে চায় না"। আয়ানের ফিরে আসার রহস্য কি ভেদ করতে পারবে রূপসা? . "বিয়ের নিমন্ত্রণ" গল্পটা (ইবুক) ভালো ছিল। গল্পটা আরেকটু বড় হলে ভালো হতো।
Read all reviews on the Boitoi app
কুট্টুস একটা রহস্য গল্প। পল্টটা ভালোই ছিল কিন্তু পরিব্যাপ্তি খুবই স্বল্প।