

এদিকে আজকের দিনে আরেকটি নতুন মুখ ওদের সাথে যোগ দিয়েছিল—সুমিন। সুমিন হলো মিনজের বাগদত্তা। সুমিনও আজ এদের সাথেই একই ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সুমিনের সাথে আশুর ক্লাসে হাই-হ্যালো ছাড়া কোনোদিন গভীর কথা হয়নি, জাস্ট ক্লাসমেট হিসেবে চেনা। তবে আজ জীবনের এই বিশেষ দিনে মিনজের পাশে দাঁড়িয়ে সুমিনকে বেশ মিষ্টি আর মানানসই লাগছিল।