

অথৈয়ের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। একদিকে প্রিয় মানুষটা বিয়ে করে অন্যের হয়ে যাচ্ছে, অন্যদিকে মায়ের অসুস্থতা দিন দিন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাকে। বাবা হারা সন্তানদের জীবনে হয়তো একটাই অমূল্য রতন থেকে যায়—সেটা হলেন মা। যদি তাকেও হারিয়ে ফেলে অথৈ, তাহলে ছোট্ট বোনটাকে নিয়ে তার কী গতি হবে? জিসানের সঙ্গে কাকতালীয় পরিচয়। তাতে কী? সে তার এই অনিশ্চিত জীবনে আর কাউকে জায়গা দেবে না। রাফসান তাকে যেভাবে হেলায় ছেড়ে দিল, তাতে অথৈ বুঝে গিয়েছে—মেয়েদের জীবনে সৌভাগ্যবতী হওয়াটা কতটা জরুরি।
"সুন্দর ছিল গল্পটা। কিন্তু এত সংক্ষিপ্ত কেন? শেষটা আরও সুন্দর করা যেত। অথৈ এর জীবনসংগ্রাম আর আত্মসম্মানবোধের লড়াইটা ভালো লেগেছে। রাফসান আর তার মায়ের পরাজয়টা দেখতে পেলে আরও ভালো লাগত। জিসানের মত মানুষ কি আদৌ আছে? অথৈ কেন ওর স্বরুপটা চিনতে দেরি করলো?"
এত সুন্দর লিখা জাস্ট অসাধারণ। অনেক ভালো লাগছে লিখা টা।
Read all reviews on the Boitoi app
সুন্দর ছিল গল্পটা। কিন্তু এত সংক্ষিপ্ত কেন? শেষটা আরও সুন্দর করা যেত। অথৈ এর জীবনসংগ্রাম আর আত্মসম্মানবোধের লড়াইটা ভালো লেগেছে। রাফসান আর তার মায়ের পরাজয়টা দেখতে পেলে আরও ভালো লাগত। জিসানের মত মানুষ কি আদৌ আছে? অথৈ কেন ওর স্বরুপটা চিনতে দেরি করলো?
এক কথায় অসাধারণ। আমরা মূলতঃ ভুল মানুষের বেলায় অধিক যত্নবান। কিন্তু কিছু কিছু ভুল মানুষই আমাদের জীবনে আসে সঠিক মানুষের রাস্তা খুঁজে দেয়ার জন্য । বেস্ট বেস্ট বেস্ট একটা বই । সবার জীবনে ভুল মানুষের অন্ধকার কাটিয়ে জিসানের মতো দায়িত্ববান আর যত্নশীল মানুষ আসুক 🫶।