

আজ সকাল থেকেই তুলতুলের খুব অস্থির লাগছে। মনে হচ্ছে আজ তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে! ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তুলতুল তৈরি হচ্ছিল। ড্রেসিং টেবিলে হাত লেগে তার সবচেয়ে প্রিয় পারফিউমটা মেঝেতে পড়ে ভেঙে গেল। দোতলা থেকে নামার সময়ে ওড়নাটা কীভাবে যেন সিঁড়ির পাশের কাচের রেলিংয়ের যে স্টিলের হুকটা আছে, ওতে বেঁধে গেল। ব্যস, টুকটুকে লাল চুরিদারের ওড়নার কিনারাটা ছিঁড়ে গেল। তুলতুলের সবচেয়ে প্রিয় ওড়না। এই তো গত ঈদেই কেনা হলো। লাল রঙের মাঝে সোনালি সুতো বয়ে যাওয়া লতানো কাজ। লহরী আপু দেখে বললেন, “এই তুলতুল, এটা তো একেবারে হিট আইটেম তোর। সব ড্রেসের সাথেই দারুণ ম্যাচ করে যাচ্ছে।” ওড়নাটা বদলাতে তুলতুল যখন ঘরে ফিরে গেল, তখনই ঘটল আরেকটা অঘটন। ক্লোজেটের যে পাশে তুলতুলের সবচেয়ে প্রিয় মেকআপগুলো রাখা, ওখানে কী করে যেন একটা নেইলপলিশের মুখ খুলে পড়ে গেল। অমনি মেকআপের জিনিসপত্র বেগুনি নেইলপলিশে মাখামাখি হয়ে গেল। তুলতুল ভেবেই পেল না, এই অঘটনটা কী করে ঘটল?
"আপনার সব লেখাই খুব আগ্রহ নিয়ে পড়ি।ভালো লাগে,অপেক্ষায় থাকি নতুন লেখা পড়ার জন্য। ছোট্ট একটা মেয়ে তুলতুল অল্প বয়সে ভুল করে ও সে ভুল কে এরিয়ে যায়নি বরং এত জটিলতার মাঝেও নিজেকে শক্ত রেখে এগিয়ে চলেছে।নিজের জীবনটা নিজের মত করে গুছিয়ে নিয়েছে।ভালোবেসে শুধু আঁকড়ে ধরতে হয় এ ভাবনা থেকে আলাদা করে ভেবেছে।তুলতুল চরিত্র টা খুব ভালো লেগেছে। পরিবার বিহীন বেরে ওঠা তুরাগ কৃতজ্ঞতা থেকে অথবা তুলতুলের মত বুদ্ধিমতি মেয়েকে দেখে তার ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছে।ভালোবাসে ভালো হোক তুরাগ।চমৎকার একটা বই।"
আপনার সব লেখাই খুব আগ্রহ নিয়ে পড়ি।ভালো লাগে,অপেক্ষায় থাকি নতুন লেখা পড়ার জন্য। ছোট্ট একটা মেয়ে তুলতুল অল্প বয়সে ভুল করে ও সে ভুল কে এরিয়ে যায়নি বরং এত জটিলতার মাঝেও নিজেকে শক্ত রেখে এগিয়ে চলেছে।নিজের জীবনটা নিজের মত করে গুছিয়ে নিয়েছে।ভালোবেসে শুধু আঁকড়ে ধরতে হয় এ ভাবনা থেকে আলাদা করে ভেবেছে।তুলতুল চরিত্র টা খুব ভালো লেগেছে। পরিবার বিহীন বেরে ওঠা তুরাগ কৃতজ্ঞতা থেকে অথবা তুলতুলের মত বুদ্ধিমতি মেয়েকে দেখে তার ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছে।ভালোবাসে ভালো হোক তুরাগ।চমৎকার একটা বই।
Read all reviews on the Boitoi app
ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হবো যেদিন একটু দেরি হতে থাকে, সেদিনই কেন যেন তুলতুলের মতো আমারও ড্রেসিং টেবিল থেকে প্রিয় কোনো একটা কিছু ভেঙে যায়! 😭 গল্পের শুরুতেই আমার জন্য বিশাল এক চমক-আমার নাম! আফরা! আরেএএ! গল্পের মধ্যে নিজের নাম দেখতে পাওয়ার আনন্দই আলাদা! 🥹 আচ্ছা, এবার গল্পে ফিরে আসি। রান্নায় ভালোবাসা থাকাটা কিন্তু ভীষণ জরুরি। অন্তর দিয়ে রান্না না করলে সেই রান্নায় যেন প্রাণটাই থাকে না। লেখায় এতটাই বুঁদ হয়ে ছিলাম যে, পরিশিষ্ট শেষ করার পরও মনে হচ্ছিল আমি যেন এখনও গল্পের ভেতরেই আছি। সবাইকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। সবশেষে, জলকন্যার হাত ধরে শুধু এটুকুই বলতে চাই নিজের ভুলগুলোকে এভাবে আঁকড়ে ধরে রেখো না। সামনে এগিয়ে যাও। তোমার জীবন সুন্দর হোক। ❤️ -আফরা
মনস্তাত্ত্বিক একটি গল্প। জলকন্যা বিষয়ক হাইপোথিসিসটু চমৎকার লাগলো, এভাবে করে চিন্তা করা হয় নি আগে। ভালবাসার অনেক রুপ নাকি মানুষে মানুষে ভালবাসার ধরন বদলে যায়? কেউ একজীবনে একবারই ভালবাসে আর কারও কারও ক্ষেত্রে নিয়ম করে ভালবাসা চেঞ্জ হয়ে যায়! মানুষ হারিয়ে যায় ঠিকি কিন্তু রেশ রয়ে যায়, সেটা ভালবাসার মানুষই হোক বা ঘৃণার। আমরা আসলে অনুভূতিটা মনে রাখি, মানুষটাকে কি? তুলতুল অসম্ভব শক্তিশালী একটি চরিত্র। তবে তুরাগ যেন পরশ পাথর। তুলতুলকে বলতে চাই, জীবন এতটাও জটিল নয়, একে সহজভাবে নিলে কিন্তু খুব ভালোভাবে বাঁচা যায়। হাতটা ধরে ফেলো প্লিজ। সব ভালবাসারই যে পরিনয় হয় তা কিন্তু নয়। অথচ জীবন কেটে যায়। লাইফ গোস অন। বেঁচে থাকাটাই তো এক অপরিসীম ভালবাসার!