

বিশ্বাসঘাতকতার ক্ষত কখনো শুধু একটি সম্পর্ককে ভাঙে না, ভেঙে দেয় একটি মানুষের সমগ্র অস্তিত্ব। সবচেয়ে আপন দু'জন মানুষের প্রতারণায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা আয়াজ তাই আর কাউকে বিশ্বাস করতে শেখেনি। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে তার জীবনেই আসে ফারজানা—সমাজের চোখে 'অপূর্ণ' এক নারী, যার ভাগ্যেও জুটেছে অবহেলা আর অবমূল্যায়ন। একজন হারিয়েছে বিশ্বাস, আরেকজন হারিয়েছে স্বীকৃতি। দুই ভাঙাচোরা মানুষের পথ যখন এক হয়ে যায়, তখন কি সত্যিই নতুন করে একটি সংসার গড়ে ওঠে? নাকি অতীতের ছায়া বারবার গ্রাস করে তাদের বর্তমানকে? আর যে মানুষ একদিন মোহের টানে নিজের সবকিছু ছেড়ে চলে গিয়েছিল, তার জীবনের শেষ ঠিক কোন মোড়ে গিয়ে দাঁড়ায়? ভালোবাসা, অনুতাপ, আত্মত্যাগ আর দ্বিতীয় সুযোগের এক আবেগঘন উপাখ্যান—যেখানে প্রতিটি সিদ্ধান্তেরই আছে অনিবার্য পরিণতি।

"উনার লেখা "প্রতিশোধের অঙ্গীকার" গল্পটি প্রথম পড়েছিলাম গুগলে।অসাধারণ ছিল গল্পটা। তখনো আমার ধারণাতে ছিল না লেখিকাদের আলাদা পেজ থাকে গল্পের যেখান থেকে পাঠক পড়তে পারে। তবে ফেসবুকে হঠাৎ করেই একদিন "প্রতিশোধের অঙ্গীকার"গল্প নিয়ে উনার পোস্ট দেখে বুঝতে পারি ইনিই সেই লেখিকা আপু।তখনি তাকে ফলো করে তার গল্পগুলো পড়ে ফেলি।উনার একেকটা গল্পের চরিত্র থাকে অসাধারণ। এছাড়াও উনার গল্পগুলো অনেক সাবলীল এবং কিছুটা কাল্পনিক এর সাথে বাস্তবতার ছোঁয়াও থাকে।আর উনার গল্পের নারীচরিত্রগুলো হয় সাধারণ এর মাঝেও অসাধারণ।উনার প্রতিটা গল্পের মতো এই গল্পটিও অসাধারণ ছিল বরং একটু বেশিই অসাধারণ ছিল এটি🥹 উনার জন্য অনেক শুভকামনা ও দোয়া করি উনি যেন এভাবেই লিখে আরো কোটি মানুষের মন জয় করতে পারেন।আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন 🍀🤎"
উনার লেখা "প্রতিশোধের অঙ্গীকার" গল্পটি প্রথম পড়েছিলাম গুগলে।অসাধারণ ছিল গল্পটা। তখনো আমার ধারণাতে ছিল না লেখিকাদের আলাদা পেজ থাকে গল্পের যেখান থেকে পাঠক পড়তে পারে। তবে ফেসবুকে হঠাৎ করেই একদিন "প্রতিশোধের অঙ্গীকার"গল্প নিয়ে উনার পোস্ট দেখে বুঝতে পারি ইনিই সেই লেখিকা আপু।তখনি তাকে ফলো করে তার গল্পগুলো পড়ে ফেলি।উনার একেকটা গল্পের চরিত্র থাকে অসাধারণ। এছাড়াও উনার গল্পগুলো অনেক সাবলীল এবং কিছুটা কাল্পনিক এর সাথে বাস্তবতার ছোঁয়াও থাকে।আর উনার গল্পের নারীচরিত্রগুলো হয় সাধারণ এর মাঝেও অসাধারণ।উনার প্রতিটা গল্পের মতো এই গল্পটিও অসাধারণ ছিল বরং একটু বেশিই অসাধারণ ছিল এটি🥹 উনার জন্য অনেক শুভকামনা ও দোয়া করি উনি যেন এভাবেই লিখে আরো কোটি মানুষের মন জয় করতে পারেন।আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন 🍀🤎
Read all reviews on the Boitoi app
বরাবরের মতোই আপনার লেখা পড়ে সন্তুষ্ট হয়েছি আপু। নীলিমার মতো মেয়েরা মা হওয়ার যোগ্যই নয়। ওর মতো মেয়েদের জন্যই সমাজ সব নারীদেরকেই বাঁকা চোখে তাকায়। অন্যদিকে ফারজানা প্রমাণ করে দিয়েছে, সব সৎ মা খারাপ হয় না। কিছু কিছু সৎ মা গর্ভধারিণীর চেয়েও বেশি ভালোবাসতে পারে। আরেকটা কথা, আপনি গল্পের ছোট ক্যারেক্টারগুলো এত সুন্দর ভাবে লেখেন যেন আমরা তাকে বাস্তবেই অনুভব করছি। মাশা আল্লাহ, অনেক সুন্দর একটি গল্প ছিল। কিছুটা শিক্ষনীয়ও বটে।