

একটা পরিকল্পিত বিয়ে, দুই পরিবারেরই সম্মতি ছিল। কিন্তু আপন চাচাতো ভাইকে বরবেশে পাওয়া… তার সঙ্গে একই ঘরে রাত্রিযাপন—এ তো মোটেই সহজ কথা নয়। বিয়ে হয়েছে তাদের দিন পনেরো আগে, কিন্তু দুজনেই থেকেছে নিজেদের বাড়িতে। আজ ছোটোখাটো অনুষ্ঠান ছিল বলে সবুজের বাড়িতে আসা আর রাতটা তার সঙ্গে কাটানো। কিন্তু পূর্বপরিচিত ভাইটি যখন বদ্ধ ঘরে ওর গা ঘেঁষে একদম পাশেই বসল, তখন… নরম লজ্জায় কিশোরী মনে আতঙ্কের মেঘ জমেছে। পুরুষালি গায়ের গন্ধে ভয়টা খুব বেড়েছে; নাকে লাগতেই সিঁটিয়ে গিয়েছিল মেয়েটা। কিন্তু এখন? এখন সবুজের মুখে ওঠা সুন্দর মিঠে নামে ওর মনের সমস্ত ভয় একটু একটু করে উবে যেতে লাগল। লজ্জায় কাঁপতে থাকা সত্ত্বেও চোখ দুটো তুলে শুধাল, “কী বললে তুমি আমাকে?”
"মান অভিমান আর খুনসুটির একটা ঝাল মিষ্টি গল্প! আসলেই তো আমরা প্রিয় মানুষটার কাছে কি চাই, সময়ই তো। সময় না দিতে পারলে সে আর আপনজন হয় কিভাবে?"
মান অভিমান আর খুনসুটির একটা ঝাল মিষ্টি গল্প! আসলেই তো আমরা প্রিয় মানুষটার কাছে কি চাই, সময়ই তো। সময় না দিতে পারলে সে আর আপনজন হয় কিভাবে?
Read all reviews on the Boitoi app