

ফারহার কাজ সব সময় উড়াধুরা। হয় কাউকে উড়িয়ে মারছে, অথবা আছাড় দিয়ে ফেলে দিচ্ছে। কিন্তু একদিন ঢুম করে পড়ে গেল জামান ভাইয়ের প্রেমে। যেমন তেমন না, একেবারে জীবন-মরণ প্রেমের উত্তাল সমুদ্রে পড়ে গেছে। সেই প্রেম ওর পেতেই হবে। ফারহা বদ্ধপরিকর। জামান ভাইকে লাগবেই লাগবে। কিন্তু কিভাবে? ফারহার মজাদার কাজকর্ম জানতে হলে ওর সাথে থাকতে হবে। দেখা যাক না, ফারহা কী করে!!!
"হাসি কষ্ট রাগ খারাপ লাগা আবার ভালো লাগা অনুভূতি নিয়ে একটা গল্প শেষ করলাম।ফারহা চরিত্র টা প্রথমে পড়ার সময় মুখে হাসি লেগেই ছিল।তারপর এই চরিত্র টার উপর রাগ লাগা শুরু হলো।মনে হলো ফারহার কোন আত্মসম্মান নেই।ভালোবাসলেই কি সব মানুষ এমন হয়ে যায়।এতোটা বেহায়া হতে পারে।আবার মেয়েটার জন্য কষ্ট হচ্ছিলো ।জামান চরিত্র টা আমার কাছে ফারহান চোখে দেখা সুদর্শন সুপুরুষ ছাড়া আর তেমন কিছুই তার মধ্যে আমি পাই নি।তবে পাভেল চরিত্র টা আমার ভীষণ পছন্দ হয়েছে।ওদের বন্ধুত্বটা দারুণ ছিল।জামানের জন্য আমার একটুও খারাপ লাগেনি।তার অজুহাত গুলো আমার কাছে অহেতুক মনে হয়েছে।তবে আমার কাছে ফারহার সিদ্ধান্ত টা ভালো লেগেছে ,সঠিক মনে হয়েছে।এজন্য আমি ভীষণ খুশি হয়েছি। পরিশেষে বলবো গল্পটা পড়ে আমি সন্তুষ্ট হয়েছি।শেষটা আমার মনের মতো হয়েছে❤️❤️"
হাসি কষ্ট রাগ খারাপ লাগা আবার ভালো লাগা অনুভূতি নিয়ে একটা গল্প শেষ করলাম।ফারহা চরিত্র টা প্রথমে পড়ার সময় মুখে হাসি লেগেই ছিল।তারপর এই চরিত্র টার উপর রাগ লাগা শুরু হলো।মনে হলো ফারহার কোন আত্মসম্মান নেই।ভালোবাসলেই কি সব মানুষ এমন হয়ে যায়।এতোটা বেহায়া হতে পারে।আবার মেয়েটার জন্য কষ্ট হচ্ছিলো ।জামান চরিত্র টা আমার কাছে ফারহান চোখে দেখা সুদর্শন সুপুরুষ ছাড়া আর তেমন কিছুই তার মধ্যে আমি পাই নি।তবে পাভেল চরিত্র টা আমার ভীষণ পছন্দ হয়েছে।ওদের বন্ধুত্বটা দারুণ ছিল।জামানের জন্য আমার একটুও খারাপ লাগেনি।তার অজুহাত গুলো আমার কাছে অহেতুক মনে হয়েছে।তবে আমার কাছে ফারহার সিদ্ধান্ত টা ভালো লেগেছে ,সঠিক মনে হয়েছে।এজন্য আমি ভীষণ খুশি হয়েছি। পরিশেষে বলবো গল্পটা পড়ে আমি সন্তুষ্ট হয়েছি।শেষটা আমার মনের মতো হয়েছে❤️❤️
Read all reviews on the Boitoi app