

শীতের হিমশীতল সন্ধ্যায় শুরু হয়েছিল এ শহরের গল্প। তারপর একে একে পেরিয়ে গেছে কত ঋতু! ফাগুনের বাসন্তী রঙ, বৈশাখের উষ্ণতা, শরতের শুভ্রতা। 1990 Cafe-এর নান্দনিক বিকেল পেরিয়ে, ঢাকা মেট্রোর ব্যস্ত ছন্দে লেখা হয়েছে নতুন এক কাব্য। প্রতিটি ঋতু নিঃশব্দে পূর্ণ করেছে সাতটি জীবনের সাতটি আলাদা গল্প। কেউ খুঁজে পেয়েছে তার রক্তিম কৃষ্ণচূড়া, কারও পাথুরে হৃদয় গলে গেছে প্রিয় বন্ধুর মায়ায়। কেউ হারাতে গিয়েও ফিরে পেয়েছে জীবনের শ্রেষ্ঠ উপহার, কেউ প্রিয় মানুষের হাত ধরে, আর কেউ প্রিয় মানুষের হাত ধরতে পাড়ি জমাবে দেশান্তরে। তবুও... শিক্ষাজীবনের শেষ প্রান্তে এসে কালো ক্যাপ উড়িয়ে সাতটি হাত আবার একসঙ্গে ধরা দিল নতুন এক প্রতিশ্রুতিতে। কথা রইল, আবার দেখা হবে। হয়তো পলাশীর প্রান্তরে, নয়তো সেই কাঞ্চনজঙ্ঘার দ্বারে। কারণ কিছু বন্ধুত্বের শেষ নেই।
"দারুণ হয়েছে! শিরীন ফরহাদের সংসার নিশি শাহেদের কেমিস্ট্রি।তাদের বন্ধু মহলের খুনসুটি এত্তো সুন্দর! লাস্ট এন্ডিংটা জোস! ধন্যবাদ লেখিকা কে শিরীন ফরহাদের সংসার দেখানোর জন্য।দোয়া ও শুভকামনা প্রিয় 🫶🏻🥹"
দারুণ হয়েছে! শিরীন ফরহাদের সংসার নিশি শাহেদের কেমিস্ট্রি।তাদের বন্ধু মহলের খুনসুটি এত্তো সুন্দর! লাস্ট এন্ডিংটা জোস! ধন্যবাদ লেখিকা কে শিরীন ফরহাদের সংসার দেখানোর জন্য।দোয়া ও শুভকামনা প্রিয় 🫶🏻🥹
Read all reviews on the Boitoi app
খুব ভালো লাগলো ❤️
মাত্র পড়ে শেষ করলাম। কি লিখবো সেটাই বুঝতে পারছি না, মনে হচ্ছে এখনো গল্পতেই রয়ে গেছি! খুব খুব সুন্দর হয়েছে ইবুকটা! সহজ সাবলীল ভাষায় সাধারণের মধ্যে অসাধারণ কিছু। প্রতিটা মুহূর্ত এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দারুণ তৃপ্তি পেয়েছি গল্পটা পড়ে। প্রতিটা চরিত্র এবং তাদের মধ্যকার সম্পর্ক চমৎকার ভাবে ফুটে উঠেছে গল্পে। ফেসবুকে সূচনা আপুর "এই শহরে" পড়েছেন এবং ভালো লেগেছে যাদের তাদের উদ্দেশ্যে বলবো এই ইবুকটাও আপনাদের নিরাশ করবে না আশা করি!
khub valo
অবশেষে অবশেষে! এত্ত অপেক্ষার পর। চমৎকার।