

বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সময় বাতাসের তীব্রতা আর তূর্য জেবাকে ধরে রাখার চেষ্টা নিয়ে নিচে পড়তে থাকে। জেবা ভেবেছিল, হয়তো সব শেষ হয়ে যাবে। উপরে আগুন, নিচে মৃত্যু দাঁড়িয়ে ছিল। তবে নিচে পড়ে যাওয়ার শেষ মুহূর্তে তূর্য জেবাকে টেনে নিয়ে নিজের বুকের মাঝে এমনভাবে আড়াল করে নিল, নিজের দেহ দিয়ে, যেন নিচে পড়ার পর জেবার শরীরে একটুকরো আঁচও না লাগে। নিজের পুরো শরীর দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করল। হঠাৎ করেই জোরে একটা ধামাকা হলো, আর এর মাঝেই সবকিছু অন্ধকারে ডুবে গেল। ধীরে ধীরে চোখ মেলে তাকাল জেবা। তবে সে মনে করছিল, সে যেন কোনো অন্য দুনিয়ায় আছে। ভালো করে তাকাতেই মনে হলো, ওষুধের তীব্র গন্ধ আর ওই আগুনের ঝলকানির স্মৃতি যেন এখনো চারপাশে ভাসছে। তার পুরো শরীরে তীব্র একটা যন্ত্রণা। ভালো করে চোখ মেলে চারপাশ দেখে বুঝল, সে একটা বড় কিং-সাইজ বেডে শুয়ে আছে। রুমের সাজসজ্জা আর রং—সবকিছুই অনেক ডার্ক আর আলিশান ছিল।