
‘বেনেবউ’ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প। এই গল্পে পরিবারের প্রতিটি সদস্যের জীবন সংগ্রামের বাস্তবচিত্র ফুটে উঠেছে। এই উপন্যাসের একটি বিশেষ চরিত্র নাহার। যার সুন্দর জীবনটা হঠাৎ এলোমেলো হয়ে যায়। শেষপর্যন্ত তার করুণ পরিণতি মৃত্যুর মাধ্যমে শেষ হয়। ‘বেনেবউ’ গল্পে অনেকগুলো চরিত্রের মৃত্যু সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যে মৃত্যুগুলো স্বাভাবিক মৃত্যু নয়। এছাড়া এই গল্পটা যেহেতু পারিবারিক, তাই এখানে আছে প্রেম, মান, অভিমান, অনুরাগের ছোঁয়া। এই গল্পে আরও কিছু চরিত্র আছে যেগুলো এই গল্পের গতিকে বাড়িয়ে দিয়েছে। ‘বেনেবউ’ গল্পটা গ্রামীণ জীবনের একটি পারিবারিক বন্ধন ও বিচ্ছিন্নতার চিত্র।