

মেহেকের এই মুহূর্তে মনে হচ্ছে, এই লোকটা জাদু জানে। নিশ্চিত কোনো ভয়ানক জাদু জানে। নয়তো এভাবে একটা মানুষ কীভাবে নিজের আওতায় নিয়ে নিতে পারে সবকিছু। মেহেক টের পাচ্ছে। এই মুহূর্তে ওর রাগ উঠছে না। বরং ওর লোভ জাগছে, এই লোকটার লাল টুকটুকে ছোটখাটো একটা বউ সাজার লোভ জাগছে ভীষণ। মেহেককে কিছু বলতে না দিয়ে দুর্জয় ওর কপালে কপাল ঠেকিয়ে রেখে বলে, "আমাকে ফিরিয়ে দিও না মাহেজাবিন। আমাকে আজ ফিরিয়ে দিও না। আমি ভীষণ ক্লান্ত, আমি তোমাকে চাই। তোমাকে হালালভাবে পাওয়ার পর আমি তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে চাই। বিশ্বাস করো, আমি বহুদিন হলো শান্তির ঘুম ঘুমাতে পারি না। আমার ভীষণ ঘুমের দরকার। তার থেকেও বেশি প্রয়োজন তোমাকে। আমার তোমাকেই লাগবে।"
"ঐশী রহমানের সব লেখাই অসম্ভব প্রাণবন্ত আর ভালোবাসায় মোড়ানো। এটাও ব্যাতিক্রম নয়। বিরহ বিচ্ছেদেই কি ভালোবাসা পূর্নতা পায়? তাই তো মনে হয়। একতরফা মিলনে প্রকৃত ভালোবাসাটা আসলে বোঝা যায়না। আরেকটু বিস্তারিত হলে আরও ভালো লাগত।"
ঐশী রহমানের সব লেখাই অসম্ভব প্রাণবন্ত আর ভালোবাসায় মোড়ানো। এটাও ব্যাতিক্রম নয়। বিরহ বিচ্ছেদেই কি ভালোবাসা পূর্নতা পায়? তাই তো মনে হয়। একতরফা মিলনে প্রকৃত ভালোবাসাটা আসলে বোঝা যায়না। আরেকটু বিস্তারিত হলে আরও ভালো লাগত।
Read all reviews on the Boitoi app