

শ্বেতা অশ্রুসিক্ত নয়নে এরিশের মুখপানে তাকালো। আবেগের জোয়ারে ভেসে গিয়ে সে কান্নাভেজা স্বরে জিজ্ঞেস করে উঠলো, "এত কেন ভালোবাসো আমায়, এরিশ?" এরিশ শ্বেতার কপালে এবং সমস্ত চেহারায় মোলায়েমভাবে অনেকগুলো চুম্বন করে তাকে আবারও নিজের সাথে আষ্টেপৃষ্ঠে মিশিয়ে নিলো। তারপর নিজের কণ্ঠে সীমাহীন আবেগ, মায়া ও ভালোবাসা মিশিয়ে শ্বেতার উদ্দেশ্যে এরিশ বলে উঠলো, "কারণ তুমি যে আমার অ্যাডিকশন! আমার একমাত্র আসক্তি এবং ভালোবাসা! তোমার মতো এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। তোমাকে আমি সবসময় অসম্ভব রকমের ভালোবেসেছি, এখনো ভালোবাসি আর চিরদিন এভাবেই ভালোবাসবো!" শ্বেতার হৃদয়টা মুহূর্তেই অসীম সুখ এবং ভালোবাসায় সিক্ত হয়ে গেল। মুহূর্তেই সে নিজের সকল বিষণ্ণতা এবং কষ্টের কথা ভুলে গেল। শ্বেতা নিজের ঠোঁটের কোণে উচ্ছ্বসিত ও প্রাণবন্ত হাসির রেখা ফুটিয়ে তুলে নিজের সমস্ত আবেগ ও ভালোবাসা মিশিয়ে এরিশের উদ্দেশ্যে বলে উঠলো, "আমিও তোমাকে অতীতে ভালোবেসেছি, বর্তমানে ভালোবাসি আর অনন্তকাল যাবৎ ভালোবাসবো, এরিশ! তোমার মতো করে আমাকে কেউ কখনো ভালোবাসতে পারেনি আর পারবেও না। আমার মতো করেও কেউ তোমাকে কখনো চাইতে পারবে না!"

"সুমাইয়া শিমু আপুর লেখা আমার বরাবরই প্রিয়। লেখা নিয়ে কিছু বলবো না। চার জুটির ভালোবাসার পূর্ণতা খুব ভালো লেগেছে। শুরু থেকেই কেন জানি না জায়ানকে ঘৃনা করতে পারিনি জায়ানের এত অন্যায় থাকার পর ও শ্বেতার প্রতি তার ভালোবাসা দেখলে তাকে আর ঘৃনা করার ইচ্ছা হয় না। জায়ান যতই খারাপ হোক তার এই পরিণতি মেনে নিতে পারলাম না। যাইহোক সবাই তো সুখি হয় না কিছু মানুষের পরিণতি এমনই হয়। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে অ্যাকশনগুলো দারুণ ছিলো সবগুলো জুটির মিল হয়েছে সুখের সংসার হয়েছে এটা দেখে আনন্দ হচ্ছে কিন্তু জায়ানের জন্য খুবই খারাপ লাগছে 💔"
সুমাইয়া শিমু আপুর লেখা আমার বরাবরই প্রিয়। লেখা নিয়ে কিছু বলবো না। চার জুটির ভালোবাসার পূর্ণতা খুব ভালো লেগেছে। শুরু থেকেই কেন জানি না জায়ানকে ঘৃনা করতে পারিনি জায়ানের এত অন্যায় থাকার পর ও শ্বেতার প্রতি তার ভালোবাসা দেখলে তাকে আর ঘৃনা করার ইচ্ছা হয় না। জায়ান যতই খারাপ হোক তার এই পরিণতি মেনে নিতে পারলাম না। যাইহোক সবাই তো সুখি হয় না কিছু মানুষের পরিণতি এমনই হয়। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে অ্যাকশনগুলো দারুণ ছিলো সবগুলো জুটির মিল হয়েছে সুখের সংসার হয়েছে এটা দেখে আনন্দ হচ্ছে কিন্তু জায়ানের জন্য খুবই খারাপ লাগছে 💔
Read all reviews on the Boitoi app
ই-বুকটা এক কথায় অসাধারণ। এরিশ-শ্বেতা, ইহান-শুভ্রা, রাদ-ঈশা, ফারহান-ভ্যালেরিয়া প্রত্যেকের পূর্ণতা দেখতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠেছে। জায়ানকে কখনো একদমই ভালো না লাগলেও শেষে ওর জন্যও খারাপ লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে, শ্বেতার ডিমেনশিয়া থাকা সত্ত্বেও এরিশের ওর প্রতি নিখাঁদ ভালোবাসা দেখে। ওদের তিন সন্তানকেও অনেক আদর আদর লেগেছে। বাকি তিন জুটির সন্তানদেরও অনেক কিউট লেগেছে। সব মিলিয়ে অসাধারণ লেখনী শিমু আপু তোমার। দোয়া করি এভাবেই ভালো ভালো লিখে সবসময় এগিয়ে যাও 🥰🥰😘😘❤️❤️
ওদের নিয়ে যতই পড়ি তবুও পড়ার ইচ্ছে শেষ হচ্ছে নাহ্ 😌শিমু আপির লেখা দারুণ যতো বলবো ততই কম হবে আপির লেখা এককথায় অসাধারণ 🤍🫶 ভালোবাসা আপি 😚 আরেকটু বড়ো করতা যাক তবুও সুন্দর হইছে লাস্টে গিয়ে দেখলাম এন্ডিংটাও সুন্দর লিখছো 🤍 এত্তো গুলো লাভু আপি ভালো থেকো আরো এগিয়ে যাও 🤍😚