

যখন দুনিয়ার সব হিসাব চুকানোর জন্য আপনাকে মাত্র সাতটি মিনিট সময় দেওয়া হয়, তখন কোন মানুষটার কথা সবার আগে মনে পড়ে? কোন স্বপ্নটাকে সবচেয়ে তুচ্ছ মনে হয়? আর কোন সত্যটা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে? কর্পোরেট দুনিয়ার সফল আর অহংকারী তরুণ সাজিদ তাসনিম। গুলশানের এগারো তলার কাঁচঘেরা কেবিন, কোটি টাকার প্রজেক্ট, দামি গাড়ি আর রূপসী বাগদত্তাকে নিয়ে সাজানো তার ঝকঝকে ভবিষ্যৎ। কিন্তু এই বাহ্যিক জৌলুস আর সামাজিক স্ট্যাটাসের আড়ালে সে যে প্রতিনিয়ত এক চরম আত্মিক দেউলিয়াত্বের দিকে ধাবিত হচ্ছিল, তা তার নিজেরও অজানা ছিল। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা অবহেলিত, বাবার ধূলিমলিন পুরোনো স্মৃতি, আর স্রষ্টার দরবারে সেজদা করাটা তার কাছে স্রেফ এক ব্যাকডেটেড চিন্তাভাবনা। কিন্তু পাপাচারের এই কৃত্রিম আলো আর ক্ষমতার মোহ কি সত্যিই মানুষকে আত্মিক শান্তি দিতে পারে? বন্ধুর দেওয়া একটি চামড়ার ডায়েরি, মায়ের জায়নামাজে ঝরা এক ফোঁটা অশ্রু সাজিদের অহংকারের প্রাসাদকে হঠাৎ চূর্ণ-বিচূর্ণ করে দেয়। সে শিখতে শুরু করে জীবনের আসল অর্থ, চিনতে শুরু করে আলোয় ফেরার সরল পথ। কিন্তু ঠিক যখনই সে নতুন করে বাঁচতে শুরু করল, তখনই জীবনের মোড়ে ঘনাতে শুরু করল এক করুণ নিয়তি। হাসপাতালের নিস্তব্ধ আইসিইউ-র মনিটরে যখন শুরু হয় জীবনের শেষ সাত মিনিটের অমূল কাউন্টডাউন, তখন কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, সামাজিক মর্যাদা কিংবা কাঁচের প্রাসাদ, কোনোটারই কি আর একটি অতিরিক্ত নিঃশ্বাস কিনে দিতে পারে? ‘রুজু’ হলো পার্থিব মরীচিকা থেকে চিরন্তন সত্যের আলোয় ফেরার এক স্বর্গীয় ডাক। যদি আজই সেই অদৃশ্য ঘড়ির টিক... টিক... শব্দে আপনারও জীবনের শেষ কাউন্টডাউন শুরু হয়ে যায়, আপনি কি প্রস্তুত?
"রুজু-প্রত্যাবর্তন। পুরোটা একবসাতেই পড়েছি।।শেষ অংশে কিছু একটা ছিল।তোমার গতানুগতিক ধারার বাইরে গল্পটা।শিক্ষণীয় ছিল। কতদিকে কত ভুল আমরা করে ফেলি,হিসাব থাকেনা। জীবনের মূল অর্থত ভুলে যায় আমরা। সাজিদের মত ত আমরাও একই, সাজিদ ফিরে আসার টাইম পেয়েছে কিন্ত আমরা কি পাব?দুনিয়ার জৌলুসে সব ভুলে যায়,আমার ভীষণ ভালো লেগেছে।। উপলব্ধিপূর্ণ একটা গল্প।লেখনীও প্রতিবারের মত গোছানো।ভাল লাগল❤️"
রুজু-প্রত্যাবর্তন। পুরোটা একবসাতেই পড়েছি।।শেষ অংশে কিছু একটা ছিল।তোমার গতানুগতিক ধারার বাইরে গল্পটা।শিক্ষণীয় ছিল। কতদিকে কত ভুল আমরা করে ফেলি,হিসাব থাকেনা। জীবনের মূল অর্থত ভুলে যায় আমরা। সাজিদের মত ত আমরাও একই, সাজিদ ফিরে আসার টাইম পেয়েছে কিন্ত আমরা কি পাব?দুনিয়ার জৌলুসে সব ভুলে যায়,আমার ভীষণ ভালো লেগেছে।। উপলব্ধিপূর্ণ একটা গল্প।লেখনীও প্রতিবারের মত গোছানো।ভাল লাগল❤️
Read all reviews on the Boitoi app