

“আপনার নাম?” “আমালিয়া ডেমির।” লিয়ার শান্ত, সুন্দর উত্তর। মেহমেত লিয়ার মুখের দিকে তাকিয়েই লিয়ার মতো করে উচ্চারণ করল, “আমালিয়া।” “জ্বি।” লিয়া প্রায় সাথে সাথে সাড়া দিল। এবং সে সাড়া দিয়ে নিজেই চমকে গেল। তাকে তার সম্পূর্ণ নামে সচরাচর কেউ ডাকে না। অথচ মেহমেতের মুখে নাম শুনে তার মনেই হয়নি অপরিচিত বা অদ্ভুত কিছু। বরং খুব পরিচিত মনে হলো। যেন সে এর পূর্বে অনেকবার এই ডাক শুনেছে। কী অদ্ভুত! এমন লাগছে কেন তার? লিয়া একদম মেহমেতের দৃষ্টিতে দৃষ্টি রাখল। লোকটা আগে থেকেই তার দিকে তাকিয়ে ছিল। ওই লাল লাল চোখ দুটোতে লিয়া কত কিছু খুঁজে বেড়াল, কিন্তু পেল না। কিছুই পেল না। “আমালিয়া, কী পড়ছিলেন?”
"গল্প টা যখন ফ্রেসবুকে পড়েছিলাম তখন থেকে ২য় খন্ডের অপেক্ষা করছিলাম।ফাইনালি চলেই আসলো লেখিকা আপুর লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার লেখা বরাবরই অনেক সুন্দর। আমালিয়া আর মেহমেত এর সুন্দর একটা সংসার দেখে খুব ভালো লাগলো।"
এই প্রথম বইটই অ্যাপ থেকে বই কিনলাম 🥹ভালোই লাগলো কিন্তুগল্প টা এতো ছোটো না করলেও পারতেন, আরো অপেক্ষা করতাম মেহমত ৭২ বছর অপেক্ষা করেছে আমরা না হয় ১,২ বছর করতাম 🥺❤️🩹
Read all reviews on the Boitoi app
অনেক অপেক্ষার প্রহর পেরিয়ে ফাইনালি দ্বিতীয় খন্ড পেয়ে গেলাম। লেখিকা কে এক বস্তা ধন্যবাদ 😍
গল্পটা খুব সুন্দর হয়ছে মীরা আপু ফাইনালি মেহমেত আর আমালিয়ার একটা সুখের সংসার দেখলাম সাথে পুর্নতা হিসেবে আয়লিন 🌺🫠
golpo tar jonno w8ing e chilam onek sundor hoiche kintu r o boro asa korcilam 🥺
প্রথম খন্ড পড়ার পর থেকে অপেক্ষা করছিলাম কবে দ্বিতীয় খন্ড আসবে অবশেষে চলেই আসলো 😍 খুব খুব এক্সাইটেড আশা করছি আবারও নতুন করে তাদের জুটির প্রেমে পড়বো ইনশাআল্লাহ 🤗 যা আশা করেছিলাম তার কিছুই পেলাম না খুবই হতাশ আপু তোমার থেকে এমনটা কখনোই আশা ছিলো না। তুমি চাইলেই অনেক সুন্দর করে এটা লিখতে পারতে কিন্তু তুমি এটা যেভাবে শুরু বা শেষ করলে খুবই কষ্ট পেলাম।
গল্প টা যখন ফ্রেসবুকে পড়েছিলাম তখন থেকে ২য় খন্ডের অপেক্ষা করছিলাম।ফাইনালি চলেই আসলো লেখিকা আপুর লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার লেখা বরাবরই অনেক সুন্দর। আমালিয়া আর মেহমেত এর সুন্দর একটা সংসার দেখে খুব ভালো লাগলো।
বইটার কাহিনি আরেকটু লম্বা হলে ভালো হতো ওদের সংসার দেখা হলো না আমি বোধহয় আশা নিয়ে পরছিলাম ওদের পড়ার তৃষ্ণা লেখিকা মিটলো না যে। আশা রাখবো ওদের সংসার নিয়ে লিখবেন আমি পড়বো লেখিকা আশাহতো করবেন না।লেখা বরাবরের মতো সুন্দর ছিলা মনে হলে অন্তিম এলো কেন
অনেক সুন্দর হয়েছে ভালো লেগেছে পড়ে আপনি খুব ভালো লিখেন 😍
লেখিকার গল্পগুলো দারুন হয় আশাকরি এটাও ভালো হবে
ইয়ে আমি প্রথম আগে পড়ে নিয়ে তারপর কমেন্ট করবো। প্রথম পরিচ্ছেদ পড়ে দ্বিতীয় পরিচ্ছদের জন্য অপেক্ষা করছিলাম ওদের একটা সুন্দর সমাপ্তের জন্য অবশেষে অনেক সুন্দর একটা পরিবার নিয়ে শেষ হলো গল্প টা।