

"একজন বিবাহিত পুরুষের পেছনে লেগে আছিস কুকুরের মতো। তার বিছানায় যেতে চাস। এক রাতের জন্য হলেও তাকে চাস। লজ্জা করে না? তোর কর্মকাণ্ডে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের। বাসা থেকে বের হতে পারছি না। মরতে পারিস না? মরে গিয়ে আমাদের একটু শান্তিতে বাঁচতে দে। বড় বোনের এতগুলো ঝাঁঝালো কথা পিঠে জবাব দেয় না ছোঁয়া। চুপচাপ মাথা নিচু করে বসে থাকে ড্রয়িং রুমের এক কোণায়। পরনে এখনো স্কুল ড্রেস। ব্যাগখানা বড্ড অবহেলায় পড়ে আছে পাশেই। দুটো বিনুনি গেঁথেছিল চুলে। যার একটা ইতোমধ্যে খুলে গিয়েছে। ফর্সা মুখশ্রী রক্তিম রং ধারণ করেছে। যেন টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফ্লোরের পানে। চোখের পলক ফেলছে না। যেন সিমির কথা তার কানে ঢুকছেই না। বিরক্ত সিমি পুনরায় এগিয়ে যায় ছোঁয়ার পানে। মাথায় গাট্টা মেরে বলে, “কথা কানে যাচ্ছে না তো?”
wow
Read all reviews on the Boitoi app