

হঠাৎ চোখের পলকে ক্যাঁক করে তমালকে ধরে গাড়িতে তুলে ফেলল দুজন। আর যে লোকটি তমালকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল, গাড়ির দরজা খুলে চালকের আসনে গিয়ে বসল সে। গাড়ি স্টার্টও দিয়ে ফেলল। চোখের পলকে ঘটে যাচ্ছে ঘটনাগুলো। এত দ্রুত! সবুজ এতই অবাক হয়ে গেল, মুখ দিয়ে একটি কথাও বেরুল না। কী বলবে বা কী করবে বুঝতেও পারল না। তারপর হঠাৎ বিকট এক চিৎকার বেরিয়ে এলো ওর মুখ দিয়ে-'কিডন্যাপার। কিডন্যাপার। বাঁচাও-বাঁচাও-বাঁচাও।'