

একটি আকস্মিক দৃষ্টি। একটি ফরাসি চলচ্চিত্র। তারপর ধীরে ধীরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্ক। তাহের ও লিলিয়ান; সিনেমা, বই, কবিতা, দীর্ঘ নীরবতা আর অসমাপ্ত কথোপকথনের ভেতর দিয়ে তারা একে অপরের জীবনে জায়গা করে নেয়। কিন্তু ভালোবাসা কি কখনো সরল পথে হাঁটে? যখন মনের কথা বলার সাহস জাগে, ঠিক তখনই নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সময়। একটি পেট্রোলবোমা হামলা, একটি বন্ধ মোবাইল ফোন, কয়েকটি অসমাপ্ত বাক্য; আর ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষার শুরু।