
প্রতিপক্ষ দুষ্ট, ভয়ংকর ও দুর্ধর্ষ! তো? প্রতিপক্ষ সমাজ ও রাষ্ট্র ধ্বংসকারী! তো? এই দুষ্ট, ভয়ংকর, দুর্ধর্ষ সমাজ ও রাষ্ট্র ধ্বংসকারী প্রতিপক্ষকে নষ্ট রাজনীতিক ও প্রশাসন জিইয়ে রাখছে ভয়ে অথবা আতঙ্কে, অথবা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে! এই অপ্রতিরোধ্য কালো শক্তিকে পুষিয়ে রাখা মানে নিজের এবং সমাজের, সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংস ডেকে আনা! কিন্তু উপায়? অবশ্যই উপায় আছে; এই 'সুখী নীলগঞ্জ' নভেলা পড়ে দেখে নিন; ভদ্র, মার্জিত, শিক্ষিত সৈয়দ সাহেব কেমন ভয়ংকর রূপ ধারণ করেন এবং কীভাবে এই দুর্ধর্ষ ও ভয়ংকর কালো শক্তিকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দিয়ে আতঙ্কগ্রস্ত জনপদ নীলগঞ্জকে একটি সুখী নীলগঞ্জে রূপান্তর করেন। সৈয়দ সাহেবের দর্শন হলো— আগাছা মূলসহ বিনাশ করে দাও; বর্তমান নিরাপদের সাথে সাথে ভবিষ্যৎও নিরাপদ; নিজের পাশাপাশি গোটা সমাজ ও দেশ নিরাপদ; আগাছা পরিষ্কার মানে খুন? সৈয়দ সাহেবের সাফ সাফ জবাব, অবশ্যই! জেনে নিন, সৈয়দ সাহেব কেন নৃশংসভাবে খুন করলেন?