

'সানজু, তোমরা কিন্তু আমাকে খুব ঠকিয়েছ।' 'ঠকিয়েছি! কীভাবে?' 'এই যে অসুস্থ রোগী ধরিয়ে দিয়েছ। বিয়ের পরে দুটো দিন সুস্থ থাকতে দেখলাম না তোমার আপুকে। এই জ্বর, এই মাথাব্যথা, এই পেটব্যথা, এই কোমরব্যথা। বমি-টমি তো লেগেই থাকে। আমি নিয়ম করে ডাক্তার দেখিয়ে ট্যাবলেট খাওয়ালাম বলে এখনও টিকে আছে নাহলে কবেই মরে যেত। দুনিয়ায় এখনও ভালো মানুষ আছে, বুঝলে? আমিই হলাম তার প্রমাণ। আমার জায়গায় অন্য কেউ হলে আরও আগেই তোমার আপুকে ছেড়ে দিত।' কথাগুলো গরম লোহার তরলের মতো ঢুকল কর্ণকুহরে, এরপরে গড়িয়ে পড়ল হৃদয়ে। মুহূর্তে এত যন্ত্রণা শুরু হলো যে, আমার চোখে অশ্রু জমে টলমল করে উঠল। আমি ভীত ও শঙ্কিত গলায় প্রত্যুত্তর করলাম, 'এসব কী বলছেন, দুলাভাই!' 'শুনতে খারাপ লাগছে? কিছু করার নেই, কথাগুলো সত্যিই। এরপরেও তোমার আপুকে নিয়ে আমি এতদিন সংসার করেছি। ভেবেছি, একটা বাচ্চা আসুক। তাহলে আমার বাবা-মার মন সরে যাবে বাচ্চাটার দিকে। তোমার আপুর পেছনে টাকা ঢেলেছি, আরও নাহয় ঢালব। কিন্তু সারিয়ে তুলব একদিন। কিন্তু এখন মনে হচ্ছে ওটাও সম্ভব না।' 'মানে?' 'বুঝতে পারছ না? তোমার বোন বন্ধ্যা। ওর কখনও বাচ্চা হবে না। আমি আগেই বুঝতে পেরেছিলাম। কিন্তু ভালো মানুষ বলে ডাক্তার দেখিয়েছি এতদিন। কিন্তু আর না, এবার আমি ক্লান্ত, সানজু। তাই তোমার বোনকে রেখে যাচ্ছি।'
এভারেজ ছিলো। লিখনশৈলী ভালো,মার্জিত কিন্তু গল্পটা কেমন যেন অসমাপ্ত লাগলো। গল্পকথকের দুলাভাই আর বাবার একটা শাস্তির দরকার ছিলো।
Read all reviews on the Boitoi app
অতি বাস্তবতা আর প্রচণ্ড পেইনফুল। এরবেশি কিছু বলার শক্তি নেই গল্পটা নিয়ে।