

"কিছু বলবে তুমি, নিশি?" নিশি ঢোক গিলে রেহানের দিকে ফিরে বলল, "আসলে কালকে তো কোচিংয়ে ভর্তি হতে যাব, তাই..." "হু।" "কোচিংয়ে ভর্তি হতে তো অনেক টাকা লাগবে, তাই না?" "হ্যাঁ, লাগবে।" "কত টাকা?" রেহান ভ্রু কুঁচকে বলল, "তুমি জেনে কী করবে?" "আরে, আমি কোচিংয়ে ভর্তি হব আর আমি জানব না কত টাকা লাগবে?" "জানার কোনো দরকার নেই। আর জেনেই বা কী করবে?" "কী করব মানে? আমাকে তো বাবাকে জানাতে হবে কত টাকা লাগবে।" "তোমার বাবাকে কেন জানাতে হবে?"
ভালো
Read all reviews on the Boitoi app