

গুনে গুনে আজ নয় দিন শিশির ভাইয়ার হসপিটাল থেকে বাড়ি ফিরে আসার। এর মধ্যে আমি ওর সামনে ভুল করেও পড়িনি। হসপিটালে থাকতে সেই যে সেদিন রাতে ও পাভেল ভাইয়ার ফোন থেকে কল করে আমায় বলেছিল, "ও আমার চেহারা দেখতে চায় না, আমি যেন ওর সামনে না পড়ি।" কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। ওর সামনে যাইনি, এমনকি ও যেদিক, আমি তার সম্পূর্ণ উল্টো দিক। এরই মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে গেল। ইনাম শহরে ফিরে যাওয়ার পরদিন শিশির ভাইয়াকে নিয়ে পাভেল ও নাহিদ ভাই হসপিটাল থেকে খেলাঘরে এসেছিল। সেদিনই পাভেল ভাইয়া ছোটচাচু ও শিশির ভাইয়াকে তিলোত্তমা আপুর জন্য দিপু ভাইয়ার বিয়ের প্রস্তাব দিল। শিশির ভাইয়া সহ বাড়ির সবাই মত দিলেও ছোটচাচু দেয়নি। চাচু বলেছেন, তিলোত্তমা আপুকে তিনি তাঁর কাছছাড়া করবেন না। বাড়িরই আশেপাশে বিয়ে দেবেন এবং তিনি অলরেডি পাত্র পছন্দও করে ফেলেছেন। কথাটা শুনে সবাই বেকুব বনে গেলেও আমার ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে মনখুলে হেসেছে আমার তিলু আপুটা। আমি ওর সঙ্গেই ছিলাম বলে হাসিটা দৃষ্টি এড়ায়নি। হাসির কারণ জানতে চাইলে আমার দুই গালে নিজের লিপস্টিক মাখা ঠোঁট ডুবিয়ে পরপর দুইটা জোরসে চুমু খেয়ে বললো, "তুই বুঝবি না পোলাপান, তয় তোরে কইয়া রাখি, বইন বইনের মতই থাকিস, কুটনা ননদিনী হইছ না কইলাম।" কথাটা বলতে গিয়ে আপুকে লজ্জায় লাল-হলুদ হতে দেখলাম, যদিও ওর কথার আমি মাথামুণ্ডু কিছু বুঝিনি। যাক, পাভেল ভাইয়া ও নাহিদ ভাইয়া হাসিমুখে মেনে নিলেন আর বলে গেলেন, তিলোত্তমা আপুর বিয়েতে ওনাদেরকেও যেন দাওয়াত দেওয়া হয়। এর ঠিক দুই দিন পর ভোরবেলায় ইনাম, অনি ও শিশির ভাইয়ার মেয়েকে নিয়ে ফুপ্পি টুনিকে সহ বাড়ি এল। দুই মেয়েকে আমার কোলে দিয়ে বলল, ও আব্বুকে নিয়ে অফিশিয়াল কাজে কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে, সেজন্য মেয়েদের নিয়ে আমাকে খেলাঘরে রেখে যেতে চাইছে। ফিজিক্যালি পুরোপুরি সুস্থ হইনি, নইলে আমাদেরকেও সঙ্গে নিত। ইনামের মনমরা চেহারাই বলে দিল, কাজটা অত্যন্ত জরুরি না হলে ও কিছুতেই আমায় এ অবস্থায় ফেলে রেখে স্টেশন লিভ করত না। কিন্তু কে জানত, এর চেয়েও বড় বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল তার একটু পরেই।
"প্রেম অপ্রেমের খেলাঘর,,,আমার প্রেমের শুরু এই গল্পটা। তিনটা পর্বে শেষ হলো। হতেই হতো এক সময়। কিন্তু আসলেই কি শেষ হলো? খেলাঘরের সকল চরিত্র গুলো বুকের ভেতর রয়ে গেলো। শিশির এ্যানি ইনাম রয়ে যাবে পাঠক কুলের অন্তরে। অসাধারণ ভাবে লেখিকা আপা শেষ করলেন,, কিন্তু রেশ টা জিইয়ে রাখলেন অনন্ত সময়। অনেক অনেক ভালোবাসা একাপা আমাদের সবার প্রিয় প্রেম অপ্রেমের খেলাঘর ❤️❤️"
প্রেম অপ্রেমের খেলাঘর,,,আমার প্রেমের শুরু এই গল্পটা। তিনটা পর্বে শেষ হলো। হতেই হতো এক সময়। কিন্তু আসলেই কি শেষ হলো? খেলাঘরের সকল চরিত্র গুলো বুকের ভেতর রয়ে গেলো। শিশির এ্যানি ইনাম রয়ে যাবে পাঠক কুলের অন্তরে। অসাধারণ ভাবে লেখিকা আপা শেষ করলেন,, কিন্তু রেশ টা জিইয়ে রাখলেন অনন্ত সময়। অনেক অনেক ভালোবাসা একাপা আমাদের সবার প্রিয় প্রেম অপ্রেমের খেলাঘর ❤️❤️
Read all reviews on the Boitoi app
প্রেম -অপ্রেমের খেলাঘর উপন্যাস ই-বুক প্রকাশের মাধ্যমে আমাদের মতো পাঠক মহলে অবশেষে অপেক্ষার অবসান হলো। এই উপন্যাসের প্রতিটা চরিত্র এতো সচ্ছ স্বতঃস্ফূর্ত, সাবলীল ও নিখুঁত যেন কোন শিল্পীর আঁকা ক্যানভাসের আলোক ছটা। প্রতিটি চরিত্রে মনের ভিতর দাগ কেটে আছে। আর আমাদের একুবিবিকে জানাই অন্তহীন শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম 💙🤍💙❤️
আহ, এ্যানি! ❤️ এ্যানিকে নিয়ে যতই বলা হোক, ততই যেন কম বলা হয়। সত্যিই, এ্যানির মতো ভাগ্যবতী আর কজনই বা হতে পারে! যারা এ্যানিকে অপয়া বলে, তারা হয়তো জানেই না—এ্যানির মতো এতটা শুদ্ধ, নিঃস্বার্থ আর গভীর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। এ্যানিকে যারা ভালোবেসেছে, তারা নিজেদের সবটুকু উজাড় করেই ভালোবেসেছে। ❤️ আর ইনামের কথা তো আলাদাভাবেই বলতে হয়! ইনামের জান, তার বউপাখি—তার এ্যানি। এতটা ভালোবাসা যার ভাগ্যে জোটে, তার জীবনে কি সত্যিই কোনো দুঃখ স্থায়ী হতে পারে? তাকে তো এক কথায় সৌভাগ্যবতী বলতেই হয়! খেলাঘরের একমাত্র রাজকন্যা, একমাত্র রাজরানী—আমাদের প্রিয় এ্যানি। এ্যানিকে এতটা দারুণ, জীবন্ত এবং হৃদয়ছোঁয়া করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রেম-অপ্রেমের খেলাঘরের মালকিন একাপ্পিকে জানাই অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। 🫶 গল্পের চরিত্রগুলোর মাধ্যমে কখনো পাঠক-পাঠিকাদের চোখে জল এনে দেওয়া, আবার কখনো তাদের প্রাণ খুলে হাসানো—এই অসাধারণ ক্ষমতা সত্যিই শুধু একাপ্পিরই আছে। এ্যানি শুধু একটি চরিত্র নয়, এ্যানি একরাশ অনুভূতি, এক বুক ভালোবাসা, আর খেলাঘরের হৃদয়ের সবচেয়ে আপন এক রাজরানী। একাপ্পি, আপনার কলমের জাদুতে আমরা কখনো হাসি, কখনো কাঁদি, আবার কখনো চরিত্রগুলোর প্রেমে নিজের অজান্তেই হারিয়ে যাই। এভাবেই আমাদের ভালোবাসার খেলাঘরটা আগলে রাখবেন। ❤️🥰
সব শুরুরই সমাপ্তি হয়, এ্যানির খেলাঘরের চড়াই উৎরাই এর ও সমাপ্তি হতেই হতো। তবে একজীবনে না পাওয়া হাজার ও অপূর্ণতার ভিড়ে যতটুকুই হারিয়ে পাওয়া ছিলো তা পরশ পাথরের মতো। থাক না দুঃখেরা, অবহেলারা পরিবারের থেকে, পরিস্থিতি থেকে তবুও নিজের জন্য ভালোবাসায় মোড়া মানুষই তো যথেষ্ট অপ্রেমের খেলাঘরের মাঝেও আলাদা একটা প্রেমের খেলাঘর গড়তে, গড়েছেও। পড়তেই যেনো শেষ হয়ে গেল, অসম্ভব পরিপূর্ণতায় ভরা। প্রেম অপ্রেমের খেলাঘর তিনটি খন্ডে অতঃপর শেষ হলো, আর পাবো না এটাও যেমন সত্য তেমনই কিছু না জানা সত্যের সমাপ্তিও সুখের। একা আপুর সাথে এই উপন্যাস দিয়ে একঝাঁক পাঠকের একটা খেলাঘরও বেঁধেছে, কেউ না জানুক তবুও আমরা জানি আমরা তার।
আস্ত এক ভালোবাসার নাম প্রেম অপ্রেমের খেলাঘর ।যাই বলি না কেন কম হয়ে যাবে ।♥️♥️♥️♥️♥️ প্রিয় একটা উপন্যাস ।
মা শা আল্লাহ্!! এত্তো চমৎকার লাগলো! ভীষণ আকর্ষণীয় লাগলো যে,কখন শেষ হলো বুঝিই নি। সমাপ্তি টা অত্যন্ত সুন্দর হয়েছে। একদম পরিণত,তৃপ্তিময়!! তিন টি খন্ড পড়লে বুঝবেন, গোটা জীবন কীভাবে দৃশ্যমান হয়।। একটি একান্নবর্তী পরিবার ও তাঁদের গল্প। কিছু গল্প থাকে গোপন, সেখানে থাকে প্রেম - অপ্রেম, হিংসা- বিদ্বেষ, সুখ - দুঃখ-- এইই তো জীবন। প্রতিটি চরিত্রই এখানে ভীষণ গুরুত্বপূর্ণ।এক একজন নায়ক বা নায়িকা তাদের ব্যক্তিগত জীবনে - ব্যাপার টা ভীষণ ভালো লেগেছে। নিয়তি কী ভীষণ ধ্রুব সত্য! সে-ই অপ্রেমই কি প্রেমের বৃষ্টি ঝড়ায় অলীক সুখ হয়ে,নাকি দৃশ্যমান প্রেমেও লুকিয়ে থাকে অপ্রেম!? অনুভবের ব্যাপার। এই উপন্যাস দিয়েই লেখিকা আপুর সাথে পরিচয়। “প্রেম অপ্রেমের খেলাঘর ”- এক আস্ত ভালোবাসার নাম। প্রতিটি শব্দ অনুভব করিয়েছে বিশেষ কিছু। অনেক ভালোবাসা আপু ❤️
এই গল্প নিয়ে যতই বলা হোক সেটা কম হবে। এতো আদুরে আর মায়াময় একটি গল্প। এই খণ্ডটি পড়তে হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি, এই খণ্ডটিও অসাধারণই হয়েছে। যারা মাহমুদা সুলতানা একার লেখার ধাঁচ জানেন, তারা অবশ্যই কিনে নিবেন। আর যারা নতুন আছেন, তাদেরও বলবো একবার ট্রাই করুন উনার গল্প, ভালো লাগবে। "প্রেম অপ্রেমের খেলাঘর" আমাদের জন্য একটা ইমোশন ❤️।
'প্রেম-অপ্রেমের খেলাঘর' আমার কাছে একাপুর এক অন্যরকম অনুভূতির প্রকাশের নাম। এক অনবদ্য সৃষ্টি। এই গল্প পড়েই লেখিকা একাপুর লিখার এক অন্ধভক্ত হয়ে গিয়েছি। একান্নবর্তী পরিবারের কাল্পনিক গল্প দিয়ে শুরু হলেও প্রতিটি চরিত্রের নিজস্ব জীবনের গল্পগুলো এতো জীবন্ত! যেনো নিজের সাথে ঘটে যাওয়া কোনো না কোনো ঘটনার প্রতিচ্ছবি। প্রতিটি চরিত্রই এখানে কেন্দ্রীয়। ১ম ও ২য় খন্ড পড়া শেষে এখন ৩য় খন্ড কিনে সংগ্রহে রাখলাম। আর একাপু লিখার কথা কি বলব! সত্যিই প্রশংসার দাবিদার। আপনারাও কিনুন পড়ুন, আশা রাখছি নিরাশ হবেন না।
পুরো বছরটা অপেক্ষা করেছি খেলাঘরের জন্য।এ্যানিমকে পড়ে একটা শান্তি অনুভব করছি। অবশেষে পড়েও শেষ করলাম।মনে হলো চোখের পলকে শেষ হয়ে গেলো।এ্যানিম আর এ্যানির এই প্রেম অপ্রেম
অবশেষে একে শেল্ফে এড করতে পারলাম! আগের ২টি পর্ব পড়ে এটা পড়তে হবে, তারপরে রিভিউ দিবো। তবে একাপুর লেখা বলে কথা, চোখ বন্ধ করে ৫ স্টার রেটিংস দেওয়াই যায় ❤️❤️❤️ আপু অনেক অনেক ভালোবাসা নিও।