

—“বিরহ বুঝি সহ্য হচ্ছে না, প্রেয়সী? তাই এত নোনা জলের বর্ষণ?” চিত্রলেখার বুক কাঁপে। এই যে দুঃখের মুহূর্তগুলো... রঙ্গনের বুকে মাথা রেখে পার করলে কত সহজ হয়ে যেত না? ভাবতেই তার বুক ফেটে ফের কান্নারা ভিড় জমায় চোখের পাতায়। রঙ্গন স্ক্রিনের ওপার থেকে দু’হাতে আঁকড়ে ধরতে চায় তার প্রেয়সীর মায়াবী মুখ, অশ্রুকণার প্রস্থান রুখে দিতে উদ্যত হয় তার হাত। —“এভাবে কাঁদলে কিন্তু পড়াশোনা ফেলে চলে আসব, চিত্রলেখা। তারপর কিন্তু স্বামীকে ড্রপআউট বলে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবে না!” রঙ্গনের কথায় চিত্রলেখা কিঞ্চিৎ ঠোঁট ফুলিয়ে তাকায় রঙ্গনের দিকে। মুচকি হাসার চেষ্টা করে। রোদ-বৃষ্টি একত্রে যতখানি মধুর লাগে, ততখানিই মধুর হয়ে ধরা দেয় চিত্রলেখার অশ্রুসজল চোখের উপস্থিতিতে ঠোঁটের কণায় মৃদু হাসি। —“টেস্টে ফেল করব তাহলে আমিও!” —“ছিঃ ছিঃ! তুমি টেস্টে ফেল করলে এডটেক চ্যানেল বন্ধ করে কাওরানবাজারে কলা বেচতে হবে, মেয়ে। হাজারটা স্টুডেন্ট পড়ানো বান্দার ঘরের বউ যদি ফেল করে, এ তো বাতির তলায় অন্ধকার!” —“হ্যাঁ তো আসেন, দেশে বসে কলা-কমলা যা ইচ্ছা বেচেন।”
"প্রথম খন্ডের মতোই দ্বিতীয় খন্ডও সত্যি অসাধারণ ছিলো। আই লাভ রঙ্গন অ্যান্ড হিজ রঙ্গনা😭 রঙ্গন ইজ অ্যা গ্রীন প্লানেট। চিত্রর আগের জীবনের কষ্টের ফল হিসাবেই হয়তো আল্লাহ ওর ভাগ্যে রঙ্গনের মতো একজন ভালো লাইফ পার্টনার লিখে দিয়েছিলেন। ইবুকটা পড়ার সময় প্রতি পর্বে থ্রিল ফিলিং হচ্ছিলো যে এরপর কি হবে! অ্যান্ড অনেস্টলি পুরো পয়সা উসুল করা ইবুক ছিলো ১ম এবং ২য় খন্ড মিলিয়ে। বেস্ট অফ লাক মিহি। পড়ালেখায় শাইন করাই পাশাপাশি এরকম দুর্দান্ত গল্প যেন আমাদের উপহার দিতে পারো সেই দোয়া করি। ইতি তোমার ক্ষুদে পাঠিকা নিশাত জাহান ইমু ওরফে নিপু🧛♀️"
প্রথম খন্ডের মতোই দ্বিতীয় খন্ডও সত্যি অসাধারণ ছিলো। আই লাভ রঙ্গন অ্যান্ড হিজ রঙ্গনা😭 রঙ্গন ইজ অ্যা গ্রীন প্লানেট। চিত্রর আগের জীবনের কষ্টের ফল হিসাবেই হয়তো আল্লাহ ওর ভাগ্যে রঙ্গনের মতো একজন ভালো লাইফ পার্টনার লিখে দিয়েছিলেন। ইবুকটা পড়ার সময় প্রতি পর্বে থ্রিল ফিলিং হচ্ছিলো যে এরপর কি হবে! অ্যান্ড অনেস্টলি পুরো পয়সা উসুল করা ইবুক ছিলো ১ম এবং ২য় খন্ড মিলিয়ে। বেস্ট অফ লাক মিহি। পড়ালেখায় শাইন করাই পাশাপাশি এরকম দুর্দান্ত গল্প যেন আমাদের উপহার দিতে পারো সেই দোয়া করি। ইতি তোমার ক্ষুদে পাঠিকা নিশাত জাহান ইমু ওরফে নিপু🧛♀️
Read all reviews on the Boitoi app