

আজলান ভারী বিরক্ত হয়ে ফোনটা নিয়ে ডাক্তারকে কল দিল। "ডক্টর, আমি পেশেন্ট মেহবুবার হাসবেন্ড। তার এইসব মুড সুইং আর কতক্ষণ সহ্য করতে হবে?" ডক্টর ওই পেশেন্টকে ভালো মতো চেনেন। তার চেম্বারের একজন জনপ্রিয় পেশেন্ট। তিনি হেসে বললেন, "সরি, অফিসার শেখ। যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ সহ্য করতে হবে।" ডোডো পেটের ভেতর কাপড় ভরে পেট ফুলিয়ে হাঁটছে মায়ের মতো। আজলান হাঁটছে পেটে ইট বেঁধে। রমলা চাচী উঁকি দিয়ে চোখ বড়ো বড়ো করে চেয়ে দেখল ঘরের ভেতর তিনটা গর্ভবতী মানুষ। না না, একজন গর্ভবতী। একজন গর্ব-পতি। আরেক গর্ব-লতি। তিথি আজলান আর ডোডোর হাত ধরে ঘুরে ঘুরে নাচতে লাগল। তিন'জনেই মনটাকে, ও বেঁধে ফেলি হাতপাকে, চলো ছোটখাটো করি ভুলচুক, আমরা সবাই মিলে। ডোডো মায়ের মুখে মুখে গাইলো, "আমলা চবাই মিলে।"
"আমি তো রিভিউ লেখার ভাষা পাচ্ছিনা। বাবা গো বাবা এই তিথি টা এতো অত্যাচারী।আজলান শেখ আর তার মাকে বিশেষ আওআর্ড দেওয়া হোক।এতো অত্যাচার সহ্য করার জন্য। অনেক সুন্দর হয়েছে গল্পটা। আয়জাকে ভীষণ ভাল লেগেছে এই খণ্ডতে। যদিও কম লেখা হয়েছে তাকে নিয়ে তারপর ও ভীষণ বুঝদার আর বুদ্ধিমতী।আজলান শেখকে তো আমি এই খন্ডে চিনতেই পারিনি। একজন ধৈর্যশীল পুরুষে রুপান্তরিত হয়ে গিয়েছেন। ডুডো টা তো আস্ত একটা রসগোল্লা। গল্পের নামের সাথে পুরো গল্পটা একদম মিলে গিয়েছে। তিথি টা সত্যিই ভীষণ বেপরোয়া।"
প্রিমা আপুর লেখা গল্প নিয়ে নতুন করে কিছু বলার দরকার পড়বে না,,,,আপু লেখা সব গল্পই এককথায় অসাধারণ ❤️❤️
Read all reviews on the Boitoi app
অসাধারণ
বরাবরের মতোই সুপার। আজলানের জন্য মায়া হয়,এমন বউ সে ডিজার্ভ করেনা। ওকে বেস্ট হাসব্যান্ড হিসেবে পুরুষ্কার দেয়া উচিত। আয়জার কাহিনীটুকু এলোমেলো ছিলো। তিথিকে নিয়ে কিছু বলার নাই, একাই একশো।
বেস্ট💝যত প্রশংসা করি ততো কম হবে।এক কথায় বেস্ট 🖤
আমি তো রিভিউ লেখার ভাষা পাচ্ছিনা। বাবা গো বাবা এই তিথি টা এতো অত্যাচারী।আজলান শেখ আর তার মাকে বিশেষ আওআর্ড দেওয়া হোক।এতো অত্যাচার সহ্য করার জন্য। অনেক সুন্দর হয়েছে গল্পটা। আয়জাকে ভীষণ ভাল লেগেছে এই খণ্ডতে। যদিও কম লেখা হয়েছে তাকে নিয়ে তারপর ও ভীষণ বুঝদার আর বুদ্ধিমতী।আজলান শেখকে তো আমি এই খন্ডে চিনতেই পারিনি। একজন ধৈর্যশীল পুরুষে রুপান্তরিত হয়ে গিয়েছেন। ডুডো টা তো আস্ত একটা রসগোল্লা। গল্পের নামের সাথে পুরো গল্পটা একদম মিলে গিয়েছে। তিথি টা সত্যিই ভীষণ বেপরোয়া।
আমি কিছুই বলব না, আর কিছুই বলার নেই। শুধু বলব—এই গল্পের আরও হাজার হাজার সিজন আসুক। ❤️
খণ্ড খণ্ড ঘটনা হিসেব করলে মজার কিন্তু কিছুটা অবাস্তবিক। কেননা - একটা মানুষ এতটা খাপছাড়া কিভাবে হতে পারে। কিংবা হলেও আশেপাশের মানুষের জন্য বড় কষ্টকর হয়ে যায় ব্যাপারটা। ইটস ওকে, মানুষ কমবেশি পাগলামি করে কিন্তু এটা যখন লাগামহীন হয়ে যায় তখন কেবল বিরক্তিই আসে। আজলান চরিত্রটা সুন্দর ছিল। অসম্ভব ধৈর্যশীল এক পুরুষ কিন্তু কোথাও যেন ও যত্ন পায়নি। যাইহোক - স্ত্রী, সন্তান, বোন, পরিবার আগলে রাখাটা চমৎকার ছিল। 🤍🤍 বাকিসব চরিত্র গল্প অনুযায়ী উপযোগী ছিল। আতিফা আর বাচ্চারা মিসিং। প্রিভিয়াস গল্পে আইজার বিয়ে হয়েছিল মঈনের সাথে। কিন্তু এখানে বিয়ের ব্যাপারটা বেশ খাপছাড়া লেগেছে। প্রিমা আপু, মানছি গল্পটা মজার। তবে আমার পার্সোনালি মনে হয়েছে তিথি চরিত্রটা বেশ সংশোধনের প্রয়োজন। আগামী লেখা গুলোর জন্য শুভকামনা ❤️❤️।
Etto mojar haste haste pet betha hoye gece Tithi character ta etto mind-blowing ❤️ ar Ajlan er onek shojjho khomota vai❤️