

কৈশোরের দুরন্তপনা পেরিয়ে তারুণ্যের নরম, আবেগপ্রবণ বয়সে রুমাইসার জীবনে এসেছিল তিনজন পুরুষ। তিনটি ভিন্ন পরিচয়, তিন রকম অনুভূতি নিয়ে। প্রথমজন, তার বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। বছর কয়েক আগে তার পরিবার থেকেই রুমাইসার জন্য বিয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু তাদের পারিবারিক আর্থিক অবস্থার অসামঞ্জস্যে সেই সম্পর্কের কথাবার্তা আর এগোয়নি। দ্বিতীয়জনকে রুমাইসা কোনোদিন চোখে দেখেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরের প্রেমে পড়েই তাকে আপন করে নিয়েছিল। অথচ সেই অদেখা ভালোবাসার আড়ালেই অপেক্ষা করছিল এমন এক ধোঁকা, যা রুমাইসার বিশ্বাসের ভিতটাই নাড়িয়ে দিয়েছিল। আর তৃতীয়জন, রুমাইসার ভাবির খালাতো ভাই। পরিবারের সম্মতিতে যার সঙ্গে একসময় তার বিয়ের কথা ঠিক হয়। ভাঙা বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি শেষ পর্যন্ত কোন পথ বেছে নিয়েছিল? যে মানুষটিকে সে ভালোবেসেছিল, তার কাছেই কি ফিরে গিয়েছিল? নাকি জীবনের একেবারে অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা কারও হাত ধরেছিল? রুমাইসার হৃদয় শেষ পর্যন্ত কার ঠিকানা হয়েছিল সে উত্তরটা হয়তো গল্পের শেষ পাতায় লেখা নেই। লেখা আছে তার জীবনের এমন এক মোড়ে, যেখানে পৌঁছানোর পর পাঠক নিজেই বুঝতে পারবেন রুমাইসা আসলে কাকে বেছে নিয়েছিল।
"আপুর লেখা মানে অসম্ভব সুন্দর। এই অব্দি যে কইটা গল্প পড়েছি এতটা ভালো লেগেছে যে ভাষায় বলা অসম্ভব। প্রতিটা গল্প আর চরিএ এত সুন্দর ভাবে লেখেন..."
যতটা আগ্রহ নিয়ে পড়া শুরু করেছি ততটা আমার ভালো লাগে নি নিরামিষ টাইপ লাগছে। বাট লাস্টে খারাপ লাগছে নায়কের জন্য খুবই.!🥲💔
Read all reviews on the Boitoi app
আপুর লেখা মানে অসম্ভব সুন্দর। এই অব্দি যে কইটা গল্প পড়েছি এতটা ভালো লেগেছে যে ভাষায় বলা অসম্ভব। প্রতিটা গল্প আর চরিএ এত সুন্দর ভাবে লেখেন...