

ভ্রমণ মানুষের এক প্রিয় শখ। এই শখ মানুষকে অনেক কিছু দেখার ও জানার অপার সুযোগ করে দেয়। আর এতে মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার আরও অনেক বাড়ে। লেখক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও আলজেরিয়ায় ব্যাপক ভ্রমণ করেন। এসব দেশ ভ্রমণে তিনি নানা সুখকর অভিজ্ঞতা অর্জন করেন। সেসব উপভোগ্য অভিজ্ঞতা তিনি সহজ-সরল বাংলায় এ বইয়ে বর্ণনা করেন। সুখপাঠ্য এই মূল্যবান বইটি ভ্রমণপিপাসু পাঠকমহলে ব্যাপক সাড়া জাগাবে বলে লেখক মনে করেন।