

কিছু গল্প পরিকল্পনা করে শুরু হয় না। স্বল্প সময়ের দৃষ্টি বিনিময়, কথার ফাঁকে অভ্যেসমত চুলের ভাঁজে আঙুল ডোবানো কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো গোধূলির সোনালী আভায় ঠিক কাঁচে প্রতিফলিত হওয়া উজ্জ্বল আলোর বিচ্ছুরণের মতো একটুখানি হাসি! নিমেষে কেড়ে নিতে পারে বহু যত্নে সামলে রাখা ওপাশের মানুষের হৃদয়টা; নিশ্চল করে দিতে পারে একটু একটু করে তার সত্তার সমস্ত অংশ। যার গণ্ডিতে যাওয়া বারণ, ছায়ার সাথে ছায়া মেলানো বারণ, সে-ই কবে অপ্রত্যাশিত মোহের বন্যায় ভেসে ওতপ্রোতভাবে আত্মায় জড়িয়ে যায় নিয়ন্ত্রণের তোয়াক্কা না করে, টেরই পাওয়া যায় না। অনিয়ন্ত্রিত সেই পরাবাস্তব মায়ায় আচ্ছন্ন তিনটি জুটিকে নিয়ে ছোটগল্পের সমাহার “সমর্পণ”। সমর্পণ কিন্তু শুধু নতুন গল্পের সূচনা-ই ঘটাতে জানে, মোহমুক্তির পথ খোঁজা ওর সীমানার বাইরে; একদম বাইরে...
"মিষ্টি মিষ্টি তিনটা গল্প শেষ করলাম। রুফা-নাফিজকে প্রথমবার পড়ে আমার অনেকদিন মনে থেকে গিয়েছিল। আজকে আবারও ওদের পড়তে গিয়ে একটা সাধারণ বিকেল এতো আরাম মনে হলো। ওদের আমি আবার কোনো এক বিকেলে পড়তে বসব। ঝিম আর অনম ! এইদুটো বাবুইপাখিকে পড়লাম। মিষ্টিইইই ! পুরুষ মানুষের এতো জেন্টাল ওয়েতে নিজের অনুভূতি প্রকাশ হওয়ার বিষয়টা আমার এতো ভালো লাগে। অনমকে পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর রাজকুমার আর রাজকন্যার গল্প ? ওদের মিষ্টি মিষ্টি প্রেমের গল্প! রাগিনীর সাথে বোধহয় আমিও রাজকুমারের প্রেমে পড়ে গেলাম। ওরা ভালো থাকুক। ওদের এই প্রেম চলতেই থাকুক। যদিও সৌমিক-রাগিনীকে আমার খুব আদর লেগেছে। তবুও আমার ব্যক্তিগত ভাবে মনে হয় সৌমিক-রাগিনীর গল্পটার মত আপনার কয়েকটা গল্পের প্লট একই অথবা কাছাকাছি। (যদিও প্রেমের গল্পে এগুলো সাধারণ ব্যাপার) তবুও আদর আদর প্রেমের গল্পের এধরণের ডেঞ্জারাস বাবা-মা দেখলে আমার ওদের ঘুষি দিতে ইচ্ছে হয়। 😔"
মিষ্টি মিষ্টি তিনটা গল্প শেষ করলাম। রুফা-নাফিজকে প্রথমবার পড়ে আমার অনেকদিন মনে থেকে গিয়েছিল। আজকে আবারও ওদের পড়তে গিয়ে একটা সাধারণ বিকেল এতো আরাম মনে হলো। ওদের আমি আবার কোনো এক বিকেলে পড়তে বসব। ঝিম আর অনম ! এইদুটো বাবুইপাখিকে পড়লাম। মিষ্টিইইই ! পুরুষ মানুষের এতো জেন্টাল ওয়েতে নিজের অনুভূতি প্রকাশ হওয়ার বিষয়টা আমার এতো ভালো লাগে। অনমকে পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর রাজকুমার আর রাজকন্যার গল্প ? ওদের মিষ্টি মিষ্টি প্রেমের গল্প! রাগিনীর সাথে বোধহয় আমিও রাজকুমারের প্রেমে পড়ে গেলাম। ওরা ভালো থাকুক। ওদের এই প্রেম চলতেই থাকুক। যদিও সৌমিক-রাগিনীকে আমার খুব আদর লেগেছে। তবুও আমার ব্যক্তিগত ভাবে মনে হয় সৌমিক-রাগিনীর গল্পটার মত আপনার কয়েকটা গল্পের প্লট একই অথবা কাছাকাছি। (যদিও প্রেমের গল্পে এগুলো সাধারণ ব্যাপার) তবুও আদর আদর প্রেমের গল্পের এধরণের ডেঞ্জারাস বাবা-মা দেখলে আমার ওদের ঘুষি দিতে ইচ্ছে হয়। 😔
Read all reviews on the Boitoi app