

“শোনো লেবু, এখন থেকে কয়েকটা স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস তোমাকে ফলো করতে হবে।” হঠাৎ এমন কড়া নির্দেশের মাথামুণ্ডু বুঝতে ব্যর্থ সাবা বলল, বিভ্রান্তিতে ডুবে, “কী রুলস অ্যান্ড রেগুলেশনস?” সাবার এলোমেলো দীঘল চুলের ভাঁজে পুরুষালি হাতটা ডুবিয়ে দিয়ে শাফকাত বলল, “এখন থেকে এত স্ট্রেস নেওয়া যাবে না। সবার আগে নিজের হেলথ, তারপর দুনিয়ার বাকি সবকিছু। বেশি খারাপ লাগলে কাজ-টাজ সব ভুলে রেস্ট নেবে। প্রয়োজনে আমাকে কল করবে। বা সবথেকে ভালো হয়, যদি আমার কাছে চলে আসতে পারো। মনে থাকবে?” হেসে ফেলল সাবা। এতগুলো বছর পেরিয়ে গেল। এতশত একান্ত অনুভূতি ভাগাভাগি করে নিল দুজনে। তবুও এই গাম্ভীর্যে ঘেরা সুপুরুষের মাঝে আজও কোথায় যেন তার সেই ক্ষ্যাপাটে বসটি লুকিয়ে আছে! সাবা হেসে ফেলে ডান হাতের তর্জনী আর মধ্যমা কপালে ঠেকিয়ে স্যালুট করার ভঙ্গিতে বলল, “ইয়েস বস!”
তন্দ্রির লেখা আমার অন্যতম প্রিয় জুটি হলো শাফকাত-সাবা! অনেকদিন পর আবারও পড়ার সুযোগ হচ্ছে।ভাবতেই চমৎকার লাগছে!
Read all reviews on the Boitoi app
এসে গেছে আবার আমার প্রিয় শাফাকাত আর সাবা। এতো ভালো লাগলো এদের আবার পরেএএএএ 🤩❤️🔥
মাত্র পড়া শেষ করলাম। আমি শাফকাতকে নিয়ে লিট্রেলি অবসেসড। ওদের নিয়ে বাকি সব গল্পের মতো 'ইয়েস বস' ইবই টাও দারুণ। ওদের নিয়ে আগে যতবার পড়েছি সাফাকে আরো একটু পড়ার ইচ্ছা সমসময় কাজ করতো। 'ইয়েস বস ' ইবই সেই ইচ্ছা পূরণ করে দিলো।🥹 সাফা একটা কুটুমুটু মিষ্টি মেয়ে। বাবা -মায়ের কার্বন কপি। আর শাফকাতকে নিয়ে কিছুই বলার নেই আমার। এই ছেলেটা টোটাল একটা গ্রীন ফরেস্ট🥹 কিভাবে সাবার সব কিছু নিজের করে নিয়েছে। আই জাস্ট লাভ হিম। কেউ যদি আমাকে বলে তুমি কেমন লাইফ পার্টনার চাও আমি কোন দ্বীধা ছাড়াই বলে দেব শাফকাতকে চাই আমি🥹 আর সাবা চরিত্র বরাবরই আমার পছন্দের🥹 অদের নিয়ে এতদিনের যেই অপেক্ষা সত্যিই পয়সা উসুল করার মতো। এক কথায় হ্যাটস অফ তন্দ্রি এত সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য🥹 এই জুটি আমার সব য়হেকে বেশি পছন্দের। এদের নিয়ে যতই পড়ি না কেন কখনই ক্লান্ত হইনা। লেবু ২ এর সিক্যুয়েল 'ইয়েস বস' আসলেই অনেক অনেক ভালোবাসা পাওয়ার যোগ্য একটা ই-বই। সাবা আসলেই একটা সাহসী মেয়ে আর এই মেয়েটার সমস্ত দুনিয়া শাফকাত আর সাফাকে ঘিরে। এই মেয়েটাকে শাফকাত যেভাবে আগলে রেখেছে অন্য কেউ ওকে এতটা আগলে রাখতে পারবেনা। এই মানুষটার উপরে সাবা পুরোপুরি মেন্টালি ডিপেন্ডেড। 'ইয়েস বস' পড়তে গিয়ে যেরকম ভাবে উপভোগ করেছি ওদের সংসারটা আবার মাঝে ভয় পেয়েছি যে এরপর কি হবে ওরা এই সময়টা কিভাবে কাটিয়ে উঠবে🥹 Last but not the least তন্দ্রিকে এত এত ভালোবাসা এত সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য🥹