

একটা নিরীহ ঝালমুড়ির ঠোঙা থেকে প্রেমের সূচনা হয়, শুনেছিলেন কখনো! চলুন, তাহলে সেই অভিনব প্রেমের গল্পটা আপনাদের শোনাই।
"ছোট্ট একটা গল্প। তার উপর আগেই পড়া ছিল। কিনবো না ভেবেছিলাম তাও কি ভেবে যেন মেলার শেষ দিনে কিনেই ফেলেছিলাম। কিউট, মিষ্টি মিষ্টি আদুরে একটা গল্প। অনেকেই ভাবতে পারে ঝালমুড়ির ঠোঙা থেকে আবার প্রেম হয় নাকি?? তবে নাইন্টিজের আমরা যারা আছি তারা কেউ রংনাম্বার নিয়ে দুষ্টুমি করেনি কিংবা দুষ্টুমির শিকার হয়নি এই সংখ্যা বোধহয় খুবই কম। যাইহোক দুষ্টুমি থেকে হ্যান্ডসাম বয় দিগন্ত আর বিনীতার সিরিয়াস প্রেম হওয়ার গল্পটা ভালো লেগেছে। ছাগলামি করবে না বলেও বোকা হয়ে যাওয়া দিগন্ত কে পড়তে বেশ ভালো লেগেছে। আপু যদিও আগেই বলেছিল ইবুক টা ছোট হবে কিন্তু এতো টা ছোট হবে সেটাও ভাবিনি। পড়তে শুরু করার আগেই শেষ। আর দিগন্তের দিক থেকে আরও নতুন কিছু কাহিনি জানা গেলে ভালো লাগতো। তবুও খারাপ লাগেনি একদম।"
ছোট্ট একটা গল্প। তার উপর আগেই পড়া ছিল। কিনবো না ভেবেছিলাম তাও কি ভেবে যেন মেলার শেষ দিনে কিনেই ফেলেছিলাম। কিউট, মিষ্টি মিষ্টি আদুরে একটা গল্প। অনেকেই ভাবতে পারে ঝালমুড়ির ঠোঙা থেকে আবার প্রেম হয় নাকি?? তবে নাইন্টিজের আমরা যারা আছি তারা কেউ রংনাম্বার নিয়ে দুষ্টুমি করেনি কিংবা দুষ্টুমির শিকার হয়নি এই সংখ্যা বোধহয় খুবই কম। যাইহোক দুষ্টুমি থেকে হ্যান্ডসাম বয় দিগন্ত আর বিনীতার সিরিয়াস প্রেম হওয়ার গল্পটা ভালো লেগেছে। ছাগলামি করবে না বলেও বোকা হয়ে যাওয়া দিগন্ত কে পড়তে বেশ ভালো লেগেছে। আপু যদিও আগেই বলেছিল ইবুক টা ছোট হবে কিন্তু এতো টা ছোট হবে সেটাও ভাবিনি। পড়তে শুরু করার আগেই শেষ। আর দিগন্তের দিক থেকে আরও নতুন কিছু কাহিনি জানা গেলে ভালো লাগতো। তবুও খারাপ লাগেনি একদম।
Read all reviews on the Boitoi app
সুইট। কিউট।
খুব খুব খুব ভালো লাগলো! এতোটা আশা করিনি। নাম দেখে কিনলাম বইটা। ঝালমুড়ি খুব প্রিয় কিনা। অসম্ভব রকম এনজয় করেছি। আসলে নস্টালজিক হয়ে গিয়েছিলাম। আমাদের যুগের গল্প এটা। আমরাও এরকম রং নম্বরে ফোন দিয়ে দুষ্টমি করেছি। এক দুইজন ফ্রেন্ড প্রেমও করেছিল মনে পড়ে। রং নম্বর একটা ট্রেন্ড ছিল সে সময়। লেখনী খুবই চমৎকার, অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীল। ঠিক ওই বয়সটার মতই উচ্ছ্বল গল্পটা। কিছু সময়ের জন্য নিজের ফেলে আসা তারুণ্যের একটু ঝলক দেখলাম মনে হল। লেখিকাকে অভিবাদন 🍿🍿🍿
আপনার লেখনী সবসময়ই চমৎকার। এটা ও ভালো ছিলো।
যদিও গল্পের নাম "ঝালমুড়ি" কিন্তু গল্পটা ভালো লেগেছে। সুন্দর, মিষ্টি মিষ্টি গল্প! গল্পে দিগন্তের অংশটা না থাকলেও চলতো। এই অংশটা পড়তে গিয়ে মনে হয়েছে যে, আগের পড়া বিনীতার কথাগুলোই পড়তেছি, এবার দিগন্তের মুখে।
লেখকের লেখা আমার বরাবরই ভীষণ পছন্দের। গল্পটাও মিষ্টি। কিন্তু শুরুটা বীনিতার ভাষায় চমৎকার লাগলেও,পরে দিগন্তের ভাষায় অনেকখানি রিপিটেড মনে হয়েছে। যদিও বাড়তি কিছু কিছু অংশ পড়ে ভালো লেগেছে। তবে রিপিটেড অংশগুলো না দিয়ে পরবর্তী কাহিনি আরেকটু এগুলে বেশি ভালো লাগত। ঝালমুড়ি মাখা প্রেম সবমিলিয়ে ভালো ছিলো।
হালকা ফুলকা ছিমছাম একটা গল্প, হাইস্কুল সুইটহার্ট টাইপ। ফেসবুক ভার্সনে বিনিতার গল্পটুকু পড়েছিলাম, এবার হ্যান্ডসাম বয় দিগন্তের কথাটুকু ও জানলাম। হাহা!! গল্পটা ভালো লেগেছে, মিষ্টি স্নিগ্ধ ভালোবাসার গল্প!!
দিগন্ত আর বিনীতার দুষ্টুমিষ্টি গল্পটা!