

কোনো কোনো নারীর ক্ষেত্রে তাদের আজীবনের লালিত স্বপ্নগুলো বিয়ের পর ধুলোয় মিশে যায়! জীবনের এই নতুন অধ্যায়ে এসে তার চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা আর স্বপ্নের রাজপুত্রের সঙ্গে বাস্তবের কোনো মিলই থাকে না! স্বপ্নভঙ্গের পাশাপাশি, নারীকে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার খেলায় নামতে হয়। এই খেলায় হারা বা জিতে যাওয়া—দুটোতেই নারীর পরাজয় নিশ্চিত। আয়েশা তেমনই এক নারী, যিনি বারবার ভেঙেছেন কিন্তু শেষ হননি। ধ্বংসস্তূপ থেকে আবারও মাথা তুলে দাঁড়িয়েছেন। এই বৈরী সমাজ আর সংসারের বিরুদ্ধে, হারজিতের চিন্তা না করে, নিজের মতো করে যুদ্ধ করে গেছেন। রিনি এই সমাজেরই আরেক নারী চরিত্র। রিনির শত্রু তার নিজ চেহারা। যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল চেহারার তথাকথিত খুঁতের কারণে রিনিকে অনেক জায়গা থেকে সরে আসতে হয়েছে। তবে রিনি থেমে যায়নি; সে তার নিজের মতো করে বাঁচার পথ তৈরি করে নিয়েছে। আয়েশা আর রিনির জীবনের কাহিনিগুলো নিয়ে এবারের ই-বুকে রয়েছে দুটো গল্প।
"আয়েশার জবানবন্দি : গল্পটা ভালো লেগেছে, যদিও একই সাথে আয়েশার জন্য খারাপ লাগলো। আয়েশা যদি জামিলের সাথের টক্সিক সম্পর্ক থেকে সাহসিকতার সাথে বের হয়ে আসতে পারতো, তাহলে হয়তো তার জীবন আরো ভালো হতো। আয়েশার প্রতি তার পরিবারের সাপোর্ট, বিশেষ করে তার মায়ের সাপোর্ট না পাওয়াটা খুব দুঃখজনক। আয়েশার কথায় "যেখানে কোনো সম্মান নেই, শান্তি নেই, সেখানে আমি কেন পড়েছিলাম? ...... ... সবচেয়ে বড়ো দোষী আমাদের মায়েরা। এইসব মায়েরা নিজেরাও সারাজীবন জ্বলছেন, মেয়েদেরকেও জ্বলার জন্য প্রস্তুত করেছেন। মেয়েদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন, শ্বশুরবাড়ি ছাড়া মেয়েদের কোনো গতি নেই।" অপেক্ষা : গল্পটা খুব ভালো লেগেছে। আর কিছু কিছু পরিবারে হুমায়ুনের ভাবীর মতো মানুষ থাকে, যারা সুস্পষ্ট কোন কারণ ছাড়াই ঝামেলা পাকাতে পছন্দ করে।"
আয়েশার জবানবন্দি : গল্পটা ভালো লেগেছে, যদিও একই সাথে আয়েশার জন্য খারাপ লাগলো। আয়েশা যদি জামিলের সাথের টক্সিক সম্পর্ক থেকে সাহসিকতার সাথে বের হয়ে আসতে পারতো, তাহলে হয়তো তার জীবন আরো ভালো হতো। আয়েশার প্রতি তার পরিবারের সাপোর্ট, বিশেষ করে তার মায়ের সাপোর্ট না পাওয়াটা খুব দুঃখজনক। আয়েশার কথায় "যেখানে কোনো সম্মান নেই, শান্তি নেই, সেখানে আমি কেন পড়েছিলাম? ...... ... সবচেয়ে বড়ো দোষী আমাদের মায়েরা। এইসব মায়েরা নিজেরাও সারাজীবন জ্বলছেন, মেয়েদেরকেও জ্বলার জন্য প্রস্তুত করেছেন। মেয়েদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন, শ্বশুরবাড়ি ছাড়া মেয়েদের কোনো গতি নেই।" অপেক্ষা : গল্পটা খুব ভালো লেগেছে। আর কিছু কিছু পরিবারে হুমায়ুনের ভাবীর মতো মানুষ থাকে, যারা সুস্পষ্ট কোন কারণ ছাড়াই ঝামেলা পাকাতে পছন্দ করে।
Read all reviews on the Boitoi app