

বাসররাতেই নতুন স্ত্রীর হৃদয়ে ঠাঁই নেওয়ার কঠিন শর্ত—“নারীর শরীরের ওপর অধিকার ফলানোর আগে মনের গহীনে ঠাঁই করে লইতে হয়।” স্ত্রীর এমন প্রত্যাখ্যানকে সম্মান জানিয়ে পরম ধৈর্য আর আভিজাত্যে নিজেকে সামলে নেয় গম্ভীর পুরুষ শেরশাহ মাহমুদ। দুজনের মাঝে গড়ে ওঠে অনুভূতির এক দুরতিক্রম্য প্রাচীর। তবে ভাগ্যের খেলায় শেরশাহের ব্যক্তিত্ব আর নিঃশব্দে আগলে রাখার চেষ্টাগুলো ধীরে ধীরে জহরতের হৃদয়ে কড়া নাড়াতে থাকে এক অজানা দোলা। শরতের বৃষ্টিভেজা রাতে শেরশাহের উষ্ণ স্পর্শ এবং রোমাঞ্চকর ক্ষণে জহরতের মনে, এই পুরুষটিকে ঘিরে তার বুকের ভেতর তৈরি হয় এক তীব্র অনুরাগের প্রকাণ্ড ঝড়। কিন্তু মন সমর্পণের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে হঠাৎই দূরে সরে যেতে হয় শেরশাহকে। বিরহের এই দীর্ঘ প্রহরগুলো কি পারবে জহরতের সুপ্ত ভালোবাসা আর সুপ্ত আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিতে? অভিমান, ব্যাকুলতা আর দুটি হৃদয়ের আকুল আকর্ষণের এক আবেশময় রোমান্টিক গল্প—‘শেরশাহ এবং তাহার বধূয়া’।
"This novel was truly a beautiful journey. The story, the characters, and the emotions stayed with me even after I finished reading it. Every chapter carried something special, making it difficult to put the book down. The writing was captivating, heartfelt, and beautifully expresed ☺️.Definitely a story worth reading and remembering 🙃"
This novel was truly a beautiful journey. The story, the characters, and the emotions stayed with me even after I finished reading it. Every chapter carried something special, making it difficult to put the book down. The writing was captivating, heartfelt, and beautifully expresed ☺️.Definitely a story worth reading and remembering 🙃
Read all reviews on the Boitoi app