

জীবনে সফলতার জন্য কোনটা বেশি জরুরি—প্রাতিষ্ঠানিক শিক্ষা ও উচ্চতর ডিগ্রি, নাকি বুদ্ধিমত্তা, নেতৃত্ববোধ আর ধীরস্থির পরিকল্পনা? ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা সম্পূর্ণ বিপরীত চরিত্রের দুজন মানুষ সুমাইয়া এবং রাশেদ। ওদের জীবনের সংঘর্ষটা এক হলেও চ্যালেঞ্জটা ভিন্ন। দুজনের নাটকীয় পরিচয়, আর এর পরেই সুমাইয়ার জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়। রাশেদ কি তার বুদ্ধিমত্তা আর ধীরস্থির পরিকল্পনা দিয়ে সাহায্য করতে পারবে সুমাইয়াকে? জানতে হলে পড়ুন “দিন কেটে যায় আশায় আশায়”।
"মধ্যবিত্তের জীবনকথনের স্নিগ্ধ একটা গল্প। গল্প বলাও একটা শিল্প, কতগুলো চরিত্রকে কল্পনার রুপ দিতে হয়, সেজন্য আবার কতগুলো দৃশ্য, সংলাপ, পারিপার্শ্বিকতাকে নিয়ে আসতে। সবকিছুই এত সুন্দর, সাবলীল ভাবে তুলে আনা হয়েছে তা প্রশংসার দাবি রাখে। রাশেদ চরিত্রটি অসাধারণ, কিভাবে সবার সাথে মিলে মিশে যায়। ওর কাছে শুনে বোরহান চাচার জন্য, কলিম ভাইয়ের জন্য অদ্ভুত মায়া জন্মে গেল। সুমাইয়ার মত জীবন খুবই কমন আমাদের সমাজে। দূর্ভাগা দুবোন যাদেরকে নিজের মাও বিশ্বাস করে না। আর ওর দুলাভাইটি যেন ৭০% সমাজের দুলাভাই এর চরিত্র ধারন করে আছে। এদের জন্য বুবুই ঠিক আছে। বুবু চরিত্রটি এতো ভালো লেগেছে, মনে চাচ্ছে তাকে একবার জড়িয়ে ধরে বলি এত ভালো কেন আপনি!"
আমার কাছে দারুন লেগেছে। জীবনের সব সমস্যা যদি এমন করে সমাধান করা যেত, তাহলে ভালোই হতো।
Read all reviews on the Boitoi app
মধ্যবিত্তের জীবনকথনের স্নিগ্ধ একটা গল্প। গল্প বলাও একটা শিল্প, কতগুলো চরিত্রকে কল্পনার রুপ দিতে হয়, সেজন্য আবার কতগুলো দৃশ্য, সংলাপ, পারিপার্শ্বিকতাকে নিয়ে আসতে। সবকিছুই এত সুন্দর, সাবলীল ভাবে তুলে আনা হয়েছে তা প্রশংসার দাবি রাখে। রাশেদ চরিত্রটি অসাধারণ, কিভাবে সবার সাথে মিলে মিশে যায়। ওর কাছে শুনে বোরহান চাচার জন্য, কলিম ভাইয়ের জন্য অদ্ভুত মায়া জন্মে গেল। সুমাইয়ার মত জীবন খুবই কমন আমাদের সমাজে। দূর্ভাগা দুবোন যাদেরকে নিজের মাও বিশ্বাস করে না। আর ওর দুলাভাইটি যেন ৭০% সমাজের দুলাভাই এর চরিত্র ধারন করে আছে। এদের জন্য বুবুই ঠিক আছে। বুবু চরিত্রটি এতো ভালো লেগেছে, মনে চাচ্ছে তাকে একবার জড়িয়ে ধরে বলি এত ভালো কেন আপনি!
আপনার লেখনী এতো চমৎকার আপু।অনলাইনে একবার পড়েছিলাম,তারপর ও কিনলাম। মন ভালো হয়ে গেলো।উইশ আপনার ফাগুন বউটা ও বইটই এ পাবলিশড হোক আর আমি কিনে আমার শেলফ টাকে আরেকটু সমৃদ্ধ করি।
সুমাইয়া, রাশেদ, রিমি, সুরমা, দারুণ সব চরিত্র! অনলাইনে পড়েছিলাম, এতটাই ভালো লেগেছিল যে ইবুক কিনে আবারও পড়লাম, সেই সুন্দর।
দারুণ মজার একটা গল্প।