

তালুকদার বাড়ির সবচেয়ে গম্ভীর ছেলেটার সঙ্গে বিয়ে হয়ে গেল নবনীর। বয়সের ফারাক থেকে স্বভাবের অমিল, যার সঙ্গে ঘর বাঁধার কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি সে। ওদিকে ভাইয়ের বিয়েতে এসে নিজের অজান্তেই ভাবির বান্ধবীর সঙ্গে মন লেনদেন করে বসেছিল কায়েফ। নিছক পরিচয় থেকে শুরু হওয়া সেই সম্পর্ক কত দূর গড়িয়েছিল? আর চৌধুরী বাড়ির অভিমানী মেয়েটাই বা কীভাবে নিজের অজান্তে প্রেমে পড়ে গেল তালুকদার বাড়ির সবচেয়ে বেপরোয়া, উগ্র ছেলেটার? বেপরোয়া কলরব কি সত্যিই ভালোবাসতে শিখেছিল? আবার শত বাধা পেরিয়ে ভালোবেসে যে মেয়েটি তালুকদার বাড়িতে পা রেখেছিল, সেই মৌনিতার সংসারজীবনই বা কেমন ছিল? তালুকদার বাড়ির অন্দরমহল মানেই একখণ্ড গোলমেলে দুনিয়া। যেখানে রাগ আছে, অভিমান আছে, খুনসুটি আছে, আছে অকারণ পাগলামি আর একে অপরের প্রতি সীমাহীন ভালোবাসা। তবে এ গল্প শুধু একটি পরিবারের নয়। এ গল্প তালুকদার বাড়ির ইয়াং জেনারেশনের কয়েকটি চড়ুইয়ের। যারা কখনো ঝড়ের মধ্যে ডানা মেলেছে, কখনো অভিমানে দূরে সরে গেছে, আবার কখনো ভালোবাসার টানে ফিরে এসেছে নিজেদের চেনা নীড়ে। তাদের গল্প কতটা অগোছালো, কতটা বেপরোয়া, আর কতটা ভালোবাসায় ভরা, সেটাই তো দেখার…

"আহা খুবই মনোমুগ্ধকর একটি গল্প! নাম শুনে বিরহ টাইপ ফিল হলেও আসলে অপজিট। প্রেমে পরিণয়ের আসলে কোনো নির্দিষ্ট সময় হয় না, সব বেলাই তাই অবেলা। তারুণ্যের উচ্ছাসে ভরপুর একটি গল্প। একটি অ্যারেন্জ ম্যারেজকে কেন্দ্র করে প্রেমোচ্ছাসের শুরু। সেই উচ্ছাসে ভেসে এলো কাজিন প্রেম, শত্রু থেকে প্রেমে পড়া, লাভ এট ফার্স্ট সাইট। বিয়ে বাড়ির আবহের মাঝে যেন কি এক নেশা জড়ানো থাকে, কপোত-কপোতীরা ঠাস ঠাস ক্রাশ খায়, প্রেমে পড়ে যায়। আরো বড় করে লিখলে বেশ লাগতো কিন্তু।"
ভালো লেগেছে। পরিচিত সব জুটির নতুন রসায়ন ভালো ছিলো।
Read all reviews on the Boitoi app
মূল গল্পের একটা বাচ্চা ভার্সন। যাতে কোন ঝামেলা নেই। না না ঝামেলা একটু আছে। এজএজুয়াল সেই ঝামেলা তৈরী করেছে কলরব আর নিযানাই।
আহা খুবই মনোমুগ্ধকর একটি গল্প! নাম শুনে বিরহ টাইপ ফিল হলেও আসলে অপজিট। প্রেমে পরিণয়ের আসলে কোনো নির্দিষ্ট সময় হয় না, সব বেলাই তাই অবেলা। তারুণ্যের উচ্ছাসে ভরপুর একটি গল্প। একটি অ্যারেন্জ ম্যারেজকে কেন্দ্র করে প্রেমোচ্ছাসের শুরু। সেই উচ্ছাসে ভেসে এলো কাজিন প্রেম, শত্রু থেকে প্রেমে পড়া, লাভ এট ফার্স্ট সাইট। বিয়ে বাড়ির আবহের মাঝে যেন কি এক নেশা জড়ানো থাকে, কপোত-কপোতীরা ঠাস ঠাস ক্রাশ খায়, প্রেমে পড়ে যায়। আরো বড় করে লিখলে বেশ লাগতো কিন্তু।
এই অবেলায় ই-বুকটা এততত সুন্দর হয়েছে কি বলবো 😭 এক কথায়য়য় অসাধারণ ছিলো। ওদের পড়তে এততত কেনন ভালো লাগে বুঝি নাহহ🤍🫶🏻। এই অবেলায় উপন্যাসের প্রতিটি জুটি নিয়ে যদি অসংখ্য গল্প তৈরি হয় তাও পড়তে বোরিং লাগবে না 💕 আমি ওদের অসংখ্য বার পড়তে চাই🥹🫶🏻।
সুন্দর ছিলো ❤️❤️
চার জুটি মিলিয়ে পুরাই ওয়াও হইছে সব্বাইকে মিলিয়ে কতো কিউট ভাবে লিখছ। জাস্ট ওয়াও 😍❤️