
বাংলার অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা এমন কিছু নিষিদ্ধ অধ্যায়, যা লোকচক্ষু থেকে চিরকাল আড়াল করা হয়েছিল। এটি কোনো সাধারণ ভূতের গল্প নয়; বাংলার প্রাচীন লোকগাথা, লোকচক্ষুর আড়ালের অশুভ অপদেবতা এবং মাংস ও রক্তের খিদেয় উন্মাদের মতো ঘুরে বেড়ানো একদল মানুষখেকোর হাড়হিম করা তিনটে গা-ঘিনঘিনে উপাখ্যান। পরজীবী: মানুষের মাংস ও মজ্জায় বাসা বাঁধা এমন এক অদৃশ্য পৈশাচিক অস্তিত্ব, যা ভুক্তভোগীকে ভেতরে ভেতরে কুঁড়ে কুঁড়ে খেয়ে তার জীবিত শরীরকে কেবল এক নরকের খোলসে পরিণত করে। অপদেবী: বাংলার এক আঁধারঘেরা প্রত্যন্ত অঞ্চলের রক্তপিপাসু অপদেবতার গল্প—যার আরাধনা মুক্তি নয়, বরং বয়ে আনে বীভৎস মৃত্যুলীলা ও স্বজাতিকে ছিঁড়ে খাওয়ার আদিম অভিশাপ। অভিশপ্ত জরায়ু: যে জরায়ু নতুন জীবনের প্রতীক, তা-ই যখন এক নারকীয় অভিশাপে অভিশপ্ত হয়ে গর্ভে ধারণ করে মানুষখেকো এক দানবীয় বিভীষিকাকে। (হে ভয়প্রেমী, সারাংশ নয়, ভিতরে পড়ুন।)