

“তুই কেন চৌধুরীকে বিয়ে করতে রাজি হইছিস? তোর সাথে ওইসব কিছু করছে? চৌধুরী তোরে অফিসে নিয়ে উল্টাপাল্টা কিছু করে নাই তো? বড়লোকদের দিয়ে বিশ্বাস নাই, আমাকে বল, বইন। ওইসব কিছু করে নাই তো? তুই ক্যান এমন একটা বিয়্যাত্বা বেডাকে বিয়া করতে রাজি হইছিস?” ইশারা আপা কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। খেয়াল করলাম, তার চোখ দিয়ে বড় বড় জলের ফোঁটা মেঝেতে পড়ছে।
"এক কিশোরী রাজকন্যার গল্প, বাবার আদরের কন্যা। জঙ্গল বাড়িতে যার অবাধ বিচরণ। পারিবারিক আবহটি চমৎকার ছিল। সাথে জঙ্গলবাড়ির বর্ণনা। কিশোরীর নিজস্ব ভাষায় গল্পটি রচিত হয়েছে। বিষাদকে আড়াল করে সাবলীলভাবে বর্ণনা করেছে, শুধুই অনুভব করা গেছে নিগূঢ় বাস্তবতা। গল্পের কেন্দ্রে ছিল ইশারা আপা, দূর্ভাগ্যের স্বীকার তরুনীটি। অর্থের কতই না ক্ষমতা তাই না? ইশারার ডিসিশনটা একদিক দিয়ে ঠিকি ছিল। অন্যের কাছে নিজেকে পুরোপুরি তুলে ধরতে নেই, এতে নিজের মূল্য কমে যায়। এ থেকে কি চন্দ্রের চিন্তাধারায় কিছু পরিবর্তন এসেছিল? শেষ দৃশ্যটি এত মধুর, বাবারা যে মেয়েদের কাছে কত প্রিয় - তা কি তারা জানে?"
এক কিশোরী রাজকন্যার গল্প, বাবার আদরের কন্যা। জঙ্গল বাড়িতে যার অবাধ বিচরণ। পারিবারিক আবহটি চমৎকার ছিল। সাথে জঙ্গলবাড়ির বর্ণনা। কিশোরীর নিজস্ব ভাষায় গল্পটি রচিত হয়েছে। বিষাদকে আড়াল করে সাবলীলভাবে বর্ণনা করেছে, শুধুই অনুভব করা গেছে নিগূঢ় বাস্তবতা। গল্পের কেন্দ্রে ছিল ইশারা আপা, দূর্ভাগ্যের স্বীকার তরুনীটি। অর্থের কতই না ক্ষমতা তাই না? ইশারার ডিসিশনটা একদিক দিয়ে ঠিকি ছিল। অন্যের কাছে নিজেকে পুরোপুরি তুলে ধরতে নেই, এতে নিজের মূল্য কমে যায়। এ থেকে কি চন্দ্রের চিন্তাধারায় কিছু পরিবর্তন এসেছিল? শেষ দৃশ্যটি এত মধুর, বাবারা যে মেয়েদের কাছে কত প্রিয় - তা কি তারা জানে?
Read all reviews on the Boitoi app