

আচ্ছা... ভালোবাসা কি সত্যিই হঠাৎ এসে কড়া নাড়ে জীবনের দরজায়? নাকি নিয়তির টানে মানুষ ছুটে আসে হাজার মাইলের দূরত্ব পেরিয়ে... এ গল্প তেমনি এক গল্প, এ গল্প এক স্বপ্নময়ীর গল্প। একটা স্কলারশিপ। একটা নতুন স্বপ্ন, নতুন দেশ। ইরাসমুস মুন্দুস স্কলারশিপের আওতায় তুরস্কে আগমন ঘটে বাংলাদেশি তরুণী শেহরীন নিজাম চৌধুরীর। এক আকাশসমান স্বপ্ন নিয়ে স্বপ্নের দেশে পড়তে এসেই তাকে পড়তে হয় নানা বিব্রতকর পরিস্থিতিতে... সেই পরিস্থিতিতে তার ঢাল হয়ে দাঁড়ায় এক রহস্যময় আগন্তুক! সেই অপ্রত্যাশিত পরিচয়ই শেহরীনকে টেনে নিয়ে যায় এক অভিজাত রাজপরিবারের জটিল অন্দরমহলে। সেখানে পরতে পরতে লুকিয়ে থাকে ক্ষমতার মোহ, স্বজনপ্রীতি, রক্তক্ষয়ী প্রতারণা আর এক গভীর রহস্যের গল্প। একটা স্বপ্ন থেকে শুরু হওয়া যাত্রা কোথায় গিয়ে থামবে শেহরীনের? “রুহ-এ-শিম” (আত্মার সঙ্গী) শুধু এক রাজকীয় প্রেমের গল্প নয়। এটি ভালোবাসা, পরিবার, ক্ষমতা, গোপন সত্য আর এমন কিছু সম্পর্কের গল্প—যার পরিণতি জানতে হলে আপনাকে পেরোতে হবে রাজপ্রাসাদের একের পর এক বন্ধ দরজা।

"ছিমছাম মিষ্টি মিষ্টি একটা গল্প। তবে, প্লট টুইষ্টটা ভালো সাজাতে পেরেছেন। লেখা সাবলীল, প্রশংসনীয়। হাম্মাদ, নিজের মাতৃভূমিতে ফিরে না যাওয়ার সিদ্ধান্তটি প্রথম প্রথম অহেতুক মনে হলেও শেষে যর্থাথই মনে হয়েছে। ক্ষমতার অভিশাপ সে নিতে চায়নি। এক বাঙ্গালী মায়াবিনীর ছায়া তার জন্য অতুলনীয়। শেহরীন, অন্য দেশের অতি সুদর্শন পুরুষের প্রতি মন হারিয়েছে বেখেয়ালে। পড়াশোনার জন্য দূর দেশের সাহায্যর হাত বাড়িয়েছিলো বলেই কি অনুভূতি! নাকি নিয়তিতে তারা লেখা ছিলো একে অন্যের? ফেসবুকে কয়েকটা গল্প পড়া হয়েছিলো লেখিকার। বর্ধিতাংশ হিসেবে গল্পের স্টোরি প্লট সুন্দর,মানানসই শব্দচয়ন। 💜💜"
ছিমছাম মিষ্টি মিষ্টি একটা গল্প। তবে, প্লট টুইষ্টটা ভালো সাজাতে পেরেছেন। লেখা সাবলীল, প্রশংসনীয়। হাম্মাদ, নিজের মাতৃভূমিতে ফিরে না যাওয়ার সিদ্ধান্তটি প্রথম প্রথম অহেতুক মনে হলেও শেষে যর্থাথই মনে হয়েছে। ক্ষমতার অভিশাপ সে নিতে চায়নি। এক বাঙ্গালী মায়াবিনীর ছায়া তার জন্য অতুলনীয়। শেহরীন, অন্য দেশের অতি সুদর্শন পুরুষের প্রতি মন হারিয়েছে বেখেয়ালে। পড়াশোনার জন্য দূর দেশের সাহায্যর হাত বাড়িয়েছিলো বলেই কি অনুভূতি! নাকি নিয়তিতে তারা লেখা ছিলো একে অন্যের? ফেসবুকে কয়েকটা গল্প পড়া হয়েছিলো লেখিকার। বর্ধিতাংশ হিসেবে গল্পের স্টোরি প্লট সুন্দর,মানানসই শব্দচয়ন। 💜💜
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটি ইবুক! যদিও আমার কাছে মনে হয় তাবাসসুম তোয়া আপুর লেখা মানেই সুন্দর, সাবলীল,আর ইউনিক ।আপু লিখবেন আর অসাধারণ হবে না এটা হতেই পারেনা। বাহরাইন,তুর্কি নিয়ে অনেক কিছু জানতে পেরেছি।আর আপনি সবকিছু অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলেছেন মাশাআল্লাহ।আর একটা কথা না বললেই নয়, আমার সময় আর টাকা দুইটা উসুল হয়েছে। আপনি প্রতিনিয়ত লিখে যান,আপনার জন্য অনেক অনেক দুআ রইল। লামিয়া...
এতো ভীষণ সুন্দর কি করে লেখেন? একদম ডুবে যাওয়ার মতোই গল্পটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর একটা লেখনীর জন্য
নাম দেখে কৌতূহল থেকেই বইটা কেনা। ভাবিনি বইটা ঠিক এমন হতে পারে! আমি একেবারে মুগ্ধ! লেখিকার কোনো গল্প এর আগে পড়িনি। এটাই প্রথম। মূলত সময় কাটানোর জন্যই বইটা কেনা, কিন্তু পড়তে পড়তে কখন যে গল্পের মধ্যে ডুবে গেছি, টেরই পাইনি। নাওয়া-খাওয়া ভুলে এক বসায় শেষ করেছি। যতই পড়েছি, ততই জানতে ইচ্ছে হয়েছে—পরে কী হতে চলেছে? পরবর্তীতে কী? লেখিকার লেখনী এতই মার্জিত। কোনো অহেতুক শব্দ নেই। অপ্রীতিকর অবস্থা নেই। পড়তে গিয়ে কোথাও বেগ পেতে হয়নি। এত সুন্দর, শালীন লেখা খুব কমই পড়েছি। গল্পটা শেষ করার পর আমি বেশ কিছুক্ষণ চুপচাপ বসে ছিলাম। মনে হচ্ছিল, আমি কোনো গল্প শেষ করিনি—একটা অন্য দুনিয়া থেকে বেরিয়ে এসেছি। আঙ্কারার ওই বিশ্ববিদ্যালয়ের করিডর দিয়ে হেঁটেছি, তুলোর মতো বরফের মধ্যে দিয়ে গিয়েছি, বাহরাইন, পারস্য উপসাগরের তীর ধরে হেঁটে এসেছি। সবকিছুর মাঝে হাম্মাদ আর শেহরীনের গল্পটা পড়ে গেছি।বিদেশি জনরার গল্প আমার এতো যে ভালো লাগে বুঝাতে পারবো না! শেহরীনকে আমার ভীষণ ভালো লেগেছে। আর হাম্মাদ? এই চরিত্রটাকে কীভাবে ভালো না লেগে থাকা যায়? হাম্মাদ তো আমার কল্পনার নায়কের মতোই... ইস! কবে আসবে এমন একজন নায়ক! সব মিলিয়ে আমার ব্যক্তিগত রেটিং—১০/১০
আরো আগে যখন গল্পটি ছোট গল্প হিসেবে পড়েছিলাম তখন খুবই চমৎকার লেগেছিল। তারপর মনে হতো এই সুন্দর গল্পটা যদি আরেকটু বড় করে পড়তে পারতাম। আমার সে আশা পূরণ হলো। ধন্যবাদ লেখিকা মহোদয়।
অসাধারণ একটা ইবুক।তোয়াপুর ফেসবুকের মোটামুটি সব গল্পই পড়া হয়ছে প্রতিটাই সুন্দর ছিল তা দেখে ই বুক কিনা।এটা ও এত্ত সুন্দর। বাহরাইন ও তুর্কির বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জানতর পারছি।জোসসস একটা ইবুক।একেবারে পয়সা উসুল। রেকোমেন্ডেড রেটিং :-৫/৫
আসলেই অসাধারণ এক জার্নি ছিলো গল্পটাতে।
এটি বই নয় এটি আমরা যারা আপুর গল্প নিয়মিত পড়ি তাদের জন্য একটা ইমোশন🥰 অবশ্যই রিকমেন্ডেড💕
এতো সুন্দর লেখনী। পড়ে শান্তি শান্তি লাগতেছে। আরো বেশি করে ই- বুক লিখবেন। মার্জিত লেখার বড্ড অভাব।