

বর্তমানে বাংলাদেশে শিশু ধর্ষণ ও অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। অপহরণের কয়েক দিন পর দেশের নানা প্রান্ত থেকে শিশুদের মৃত এবং ধর্ষিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে। তবুও যেন প্রশাসন, সমাজ এবং পরিবারের টনক নড়ছে না। সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, সমাজের অধিকাংশ মানুষ জানেই না, বাংলাদেশের একাংশ পুরুষ পেডোফিলিয়া নামক এক ধরনের বিকৃত যৌন মানসিক ব্যাধিতে আক্রান্ত। এই রোগে আক্রান্ত পেডোফাইল ব্যক্তিরা শিশুকামের মতো ঘৃণ্য ও নৈতিকতাবিবর্জিত বিকারগ্রস্ত হয়ে থাকে। পেডোফাইলদের বিকৃত কামনার ভয়াল থাবায় প্রতিনিয়ত নিষ্ঠুরভাবে প্রাণ হারাচ্ছে ছোট্ট নিষ্পাপ ফুলেরা! আসুন, তেমনই এক কাহিনী পড়ি আজ...
"আমাদের সমাজে এমন বিকৃত মানসিকতার মানুষের অভাব নেই, আবার অনেক সময় অপরাধ করেও তারা উপযুক্ত শাস্তি পায় না—রাজিব তারই উদাহরণ। গল্পটি দেখিয়েছে, নিরার সামান্য অসতর্কতার পরিণতি যেমন ভয়াবহ হয়েছে, তেমনি মুসকানের সচেতনতা ও মেয়েকে দেওয়া শিক্ষায় তুশমি রক্ষা পেয়েছে। গল্পের সবচেয়ে বড় শিক্ষা—একজন মা সচেতন হলে, সেই সচেতনতাই সন্তানের মধ্যেও তৈরি হয়। প্রতিটা মেয়ের এই বইটা পড়া উচিত হাইলি রেকোমেন্ডেড।"
আমাদের সমাজে এমন বিকৃত মানসিকতার মানুষের অভাব নেই, আবার অনেক সময় অপরাধ করেও তারা উপযুক্ত শাস্তি পায় না—রাজিব তারই উদাহরণ। গল্পটি দেখিয়েছে, নিরার সামান্য অসতর্কতার পরিণতি যেমন ভয়াবহ হয়েছে, তেমনি মুসকানের সচেতনতা ও মেয়েকে দেওয়া শিক্ষায় তুশমি রক্ষা পেয়েছে। গল্পের সবচেয়ে বড় শিক্ষা—একজন মা সচেতন হলে, সেই সচেতনতাই সন্তানের মধ্যেও তৈরি হয়। প্রতিটা মেয়ের এই বইটা পড়া উচিত হাইলি রেকোমেন্ডেড।
Read all reviews on the Boitoi app