

সে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, “আমি সোহান।” আমি প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। হঠাৎ দেশি কায়দায় আলাপের মধ্যে বিদেশি কায়দায় হ্যান্ডশেক কেন বাপু! নাকি হাত ধরার ধান্দা? কিন্তু সোহানের দিলখোলা হাসি দেখে মনে হলো, নাহ! ছেলে হয়তো ভালোই। হাত মেলালাম। সে হাতটা ছেড়ে দিল দু সেকেন্ডের মধ্যেই। হঠাৎ কী মনে করে জিজ্ঞেস করল, “তুমি এই শীতে সোয়েটার পরোনি কেন?” আমার তখন খেয়াল হলো আমি সোয়েটার বা চাদর কিছুই পরিনি। পাতলা ওড়নাটা চাদরের মতো গায়ে জড়িয়ে এসেছি। এজন্যই এত শীত করছে! এসব ব্যাপারে বড্ড ভলোমনা আমি। বললাম, “শীত করছে না।” সে হেসে বলল, “এজন্যই কাঁপছ।” আমি উত্তর দিলাম না। সে তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ দিয়ে বলল, “নাও। আমি আর্কিটেকচারে পড়ি তো, তাই একটু-আধটু আঁকাআঁকির শখ আছে। তোমাকে প্রথমদিন দেখে এঁকেছিলাম। পরে অবশ্য কয়েকবার নতুন করে টাচ দিতে হয়েছে।” আমি ভীষণ অবাক হয়ে কাগজটা খুললাম। সত্যি বলতে, দারুণ সুন্দর হয়েছে। মুখটা একদম জীবন্ত বসিয়ে দিয়েছে যেন! সোহান বলল, “তোমাকে কাছ থেকে দেখিনি তো, তাই গালের তিলটা দিইনি। এটা দিলে কমপ্লিট হবে। ওয়েট।”
"আমি এফবিতে আপনাকে 'গহন কুসুম কুঞ্জে'গল্পটি লেখার সময় থেকে ফলো করি। এরপরের সব গল্প আমি পড়েছি, আগের একটা গল্প আমার অনেক পছন্দের "অপূর্ব সমাপ্তি ",, আজকে " ফিঙের ডানা" পড়ে সেম ফিলটা পাইছি। এত্ত ভাল্লাগছে, শিফাকে আমার এতো পছন্দ হইছে! আমি নিরব পাঠক, কিন্তু আজকে বইটা শেষ করে মনে হলো আপুটা এতো ভালো লিখছে কিছু বলি,, নিতু আপু আপনার লেখার হাত অনেক ভালো,, প্লিজ মেইনস্ট্রিম ধাচে না যেয়ে নিজের মতো লিখবেন। আল্লাহুমা বারিক আপু 🌸"
আমি এফবিতে আপনাকে 'গহন কুসুম কুঞ্জে'গল্পটি লেখার সময় থেকে ফলো করি। এরপরের সব গল্প আমি পড়েছি, আগের একটা গল্প আমার অনেক পছন্দের "অপূর্ব সমাপ্তি ",, আজকে " ফিঙের ডানা" পড়ে সেম ফিলটা পাইছি। এত্ত ভাল্লাগছে, শিফাকে আমার এতো পছন্দ হইছে! আমি নিরব পাঠক, কিন্তু আজকে বইটা শেষ করে মনে হলো আপুটা এতো ভালো লিখছে কিছু বলি,, নিতু আপু আপনার লেখার হাত অনেক ভালো,, প্লিজ মেইনস্ট্রিম ধাচে না যেয়ে নিজের মতো লিখবেন। আল্লাহুমা বারিক আপু 🌸
Read all reviews on the Boitoi app
রোমান্টিক ভেবে পড়া শুরু করা ও জমজমাট থ্রিলারে শেষ হওয়া! খুব ভালো জার্নি ছিলো! ধন্যবাদ প্রিয় লেখিকাকে।
গল্পের প্রথম পার্টটা একদম স্বপ্নের মত, ঠিক মনের মতো - আমি কোডেড। মনে হচ্ছিল আমিই শিফা, বাড়ির পিছনের জঙ্গল ধরে হেঁটে যাচ্ছি কুয়াশায় ঘেরা নদীর পারে... খুবই রোমান্টিক সিনগুলো। আমারও একটা প্রজাপতির বাগান চাই! এরপর সোহানের সাথে প্রথম দেখা, ওদের প্রতিটি দেখা, সংলাপ, খুনসুটি খুবই উপভোগ্য ছিল। কিন্তু জীবন তো অলীক স্বপ্ন নয়। তাই অমানিশা নেমে আসলো। সেকেন্ড পার্টে রোমান্টিক গল্পটি হয়ে গেল রহস্যময়। যেন রেলগাড়ীটি দৃষ্টি নন্দন পথ ছেড়ে দূর্গম পথে ঢুকে পড়লো। প্লটটা জটিল ছিল। তবে সোহানের কিছু কিছু দূর্বলতা ভালো লাগেনি। শত হলেও নায়ককে হতে দূর্জেয় ☺️। শেষের টুইস্টটা একদমই গেস করতে পারিনি। পুরাই হা হয়ে গেলাম। যাই হোক এক টিকিটে দুই জনরার গল্প পড়া হয়ে গেল। মনোমুগ্ধকর গল্পটা শেষ হয়ে গেল কিন্তু রেশ রয়ে গেল, ভুলতেই পারছিনা!