

দুহাতে পুস্তক বুকে চেপে ধরে ছন্দা ত্রস্ত পায়ে কামরা থেকে বের হতে হতে সখীর দিকে ঝুঁকে গেল। ভীষণ উৎকণ্ঠা নিয়ে বলল, ‘অনিতা, ওই জমিদারের বড় ছেলে অভিরাজ কর্মকার আছে না? সে না সবসময় আমার দিকে কেমন কইরা যেন তাকাইয়া থাকে।’ ‘আপনি কি আমার কথা বলছেন?’ উত্তেজিত ছন্দা নিজের কথা শেষ করে দরজা থেকে বের হতেই হকচকিয়ে দুই কদম পিছিয়ে গেল। হতভম্ব ছন্দা পিটপিট করে তাকাল সম্মুখে দণ্ডায়মান সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত সুদর্শন এক সুপুরুষের দিকে। দূর থেকে সে যতটা সুন্দর, কাছ থেকে সে যেন আরও দ্বিগুণ সুন্দর! ছেলেমানুষ এত সুন্দর হলে মেয়েরা যাবে কোথায়? ভয়ার্ত ছন্দা অস্ফুট স্বরে বলল, ‘আ... আপনি! না, মানে... ওই আরকি...’ পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা অভিরাজ ভ্রু উঁচাল। গমগমে স্বরে বলল, ‘না মানে... ওই আরকি... আমার জানামতে এই গাঁয়ে অভিরাজ কর্মকার একেকজনই। আর সেটা আমি। তো আপনি কী যেন বলছিলেন?’
"তোনিমা আপুর গল্প মানেই এক কথায় অসাধারণ 🥰 একজন ভীষণ ভালো, দায়িত্বশীল বাবার গল্প পড়লাম,যেই বাবার সন্তানের ঢাল দাড়ায় সমাজের কুৎসিত সব নিয়মের বিরুদ্ধে আর স্বামী যে পরিবারে সবার মাঝে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি যোগায় ☺️ অসম্ভব ভালো লেগেছে গল্পটা পড়ে 🥰"
ক্লাসিক ঘরনার একটা লেখা। সকলে অবশ্যই পড়বেন। আশাহত হবেন না। টাকা উসুল হবে সাথে থাকবে একবুক তৃপ্তিদায়ক অনুভূতি
Read all reviews on the Boitoi app
মুগ্ধতায় মোড়ানো গল্প
তোনিমা আপুর গল্প মানেই এক কথায় অসাধারণ 🥰 একজন ভীষণ ভালো, দায়িত্বশীল বাবার গল্প পড়লাম,যেই বাবার সন্তানের ঢাল দাড়ায় সমাজের কুৎসিত সব নিয়মের বিরুদ্ধে আর স্বামী যে পরিবারে সবার মাঝে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি যোগায় ☺️ অসম্ভব ভালো লেগেছে গল্পটা পড়ে 🥰
তোনিমা আপু গল্প মানেই সুপারহিট। আলাদা ভাবে বলা কিছু নাই,,,,
আসলেই অসাধারণ
আমি সবসময় ফেসবুকেই গল্প পড়ি।ই-বুক সচরাচর পড়া হয়না।এই গল্পের রিভিউ দেখে সাথে সাথেই কিনেছি।এইটা আমার পড়া ২য় ই-বুক।এইটা পড়ে বুঝেছি আপনার গল্প মানেই ভীষণ আদুরে।সেইটা হোক ফেসবুক বা ই-বুক❤️❤️❤️।ভালোবাসা নিবেন।সব চরিত্রই দারুণ ছিলো।তবে আমার কাছে খুবই স্পেশাল লেগেছে সংকর আর অভিরাজকে।
songkor Baba hishebe mon ta chuye gese nijer abbur ktha Mone porlo♥️ apu tmr shb lekhoni khubi mugdho kore amk ♥️ MashaAllah! aro agiye jao samnei Dua roilo
অসাধারণ
পরিসরে ছোট্ট গল্পটা আমার ভিষণ মনে ধরেছেএএ, মনে হচ্ছে ই-বুক টা কিনে আমার টাকা জলে যায় নিইইই😭 এত্ত দারুণ ছিলো শব্দচয়ণ গুলো। সব কিছু এতো গোছানোও জীবনে দুটো ই-বুক কিনেছি দুটোই তোনি আপুর & আমি সার্থক🤏 এত্ত কুটু গল্প এখন হাতো গোনা কমই আছেএএ। কিন্তু একটা কথা বলতে হবে তোনি আপুর কোনো গল্পই আমার বাজে লাগেএ নাহ, সবগুলোই মাখন। & অভিরাজ মায় ম্যান🤏 এত্ত দারুণ পার্সোনালিটি ছেলেটার,তার কথা বলার ভঙ্গিতে যেন আভিজাত্য ফুটে ওঠে। এক একটা সংলাপ মারাত্মক 😭 ছন্দা দ্যা গার্ল ইউ আর, ওহ কান্ট এক্সপ্লেন দেম অভি-ছন্দা। যেটা না বললেই নয় ছন্দার বাবার সাথে তার সম্পর্ক, উফ ছন্দার বাবার মতো স্বামী আমার মনে হয় প্রতিটি মেয়েই চায়য়য় গল্পটা ছোট হলেও সবগুলো চরিত্র কে এতো দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন সবকিছু চোখের সামনে ভাসছে। আমার গল্পের প্রতিটা পজিটিভ চরিত্র কে ভালে লাগেএ। এখন কাউকে টিপ পড়া দেখলে সাথে সাথে বাঁকা টিপের মেয়ের কথা মনে পড়ে🤏 এটার জন্য অল ক্রেডিট গোজ টু তোনিপু। আশা করি ভবিষ্যতে আরও দারুণ কিছু ই-বুক পেতে চলেছিইই🤍 লাভ ইউ। কোন কথায় ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু🤍
কিছুদিন আগেই ই-বুক কিনে রেখেছিলাম অথচ পড়ার বিন্দুমাত্র ফুরসত মিলে নি।নানারকম ব্যস্ততা বৈ একে একে ঝেকে ধরছিল আমায়।অতঃপর গতকাল মাঝরাত অবধি নিরিবিলি পড়ার সেই সুযোগ পেয়েছি।খানিকটা দ্বিধা নিয়েই লিখছি কারণ অনুভূতি প্রকাশে ভীষণ কাচা।যেখানে নিজ অনুভূতি ব্যক্ত করতেই পরাজয় স্বীকার করছি। বাঁকা টিপের মেয়ে নামখানা যে বিশেষ ভাবে লিখিত তা পুরো অংশ পড়ে অনুধাবন করেছিলাম।"তোনিমা" নামক মেয়েটি বারংবার তার লেখায় বিশেষ কিছু নিয়ে আসে সম্ভবত তাই বারবার তার লেখায় কিছু একটা পাই যা তৃপ্তি দেয়।এই পুরো ই-বুকটা নিয়ে আমি কি বলব, কিভাবে ব্যক্ত করব যার শুরু যতটা অশ্রু আনতে বাধ্য করেছে তার সমাপ্তি ও সুখ অশ্রু আনতে ততোটাই সফল হয়েছে।আমাদের সমাজ বিদঘুটে, বিদঘুটে এই রীতিনীতি। তার থেকেও বিদঘুটে কন্যা সন্তানদের দেখা হয়, বিয়ের আসরে মাপা হয় কন্যার গায়ের রঙ। যতোই বলুক না কেনো গায়ের রঙ কিছুই নয় মনই আসল ওমন সুপুরুষ ঠিক কয়জন রয়েছে আমাদের এই সমাজে।আরও একটা জিনিস উপলব্ধি করেছি মায়েরা আবেগ দিয়ে দেখেন অথচ বাবারা বাস্তবতা দিয়ে যাচাই বাছাই করেন।যা সংকর নামক এক পিতা ক্ষনে ক্ষনে বুঝিয়ে দিয়েছেন। গল্পটা আমার বাবা-মেয়ের সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো লেগেছে।"সম্মান" এমন এক জিনিস আপনি যখন বুঝবেন সম্মানের সহিত মাথা উঁচু করে দাঁড়ানো কতটা যোগ্যের তখন আপনি সেই পথ বেঁছে নিবেন যে পথে মানুষ আপনায় সম্মান দিবে।সংকর নামক বাবাটি তার ছোট্ট ছন্দাকে তাইই শিখিয়েছেন। বিয়ে কখনো কারো জীবনের বাধা হতে পারে না।ছন্দার একচ্ছত্র জীবন সহজ করার জন্য তার মাথার উপর সংকরের মতো বাবা ছিল, অতঃপর সে অভিরাজের মতো এমন একজন জীবনসঙ্গী পেয়েছে যার স্বপ্ন দেখেছিলেন একজন বাবা। "সুখ" আচ্ছা আপনাদের কাছে সুখের সংজ্ঞা কি? আমার কাছে সুখ বড় কিছু নয় বরং যে ছোট ছোট জিনিস আমায় আত্নতৃপ্তি দিবে তাই সুখ।সংকর নামক বাবা কতটা জেদি তার মেয়ের জন্য তিনি সুখ খুজতে বের হয়ে গিয়েছেন।এই ছোট্ট দু অক্ষরের সুখ তিনি তার মেয়ের জীবনে দিতে যে পুরোপুরি সক্ষম হয়েছেন। অভিরাজ নামক ব্যক্তিটি কি দারুন ব্যক্তিত্বের সেই সাথে তিনি কিন্তু একজন ভীতু স্বামী সম্বোধনে ফিক করে হেসে দিয়েছিলাম।দাপুটে অভিরাজ যে তার পত্নীর বিশুদ্ধ মনটাকেই প্রথমে দেখেছিল বলতে দ্বিধা নেই।তবে তার এই বাক্য আমার অত্যাধিক প্রিয়- "তাকে জিততে দেখাটা আমার স্বপ্ন ছিল"। তোনিমা অজস্র আদর নিও। তোমার পাঠক হিসেবে বলছি এই ই-বুকখানা আমায় এতোখানি বিমুগ্ধ করেছে আমার চোখ ছলছল করছে সেই সাথে ঘোর থেকে বের হতে পারছি না।তৃপ্তিময় ঢেকুর আগেই তুলে ফেলেছি।সেই সাথে এও উপলব্ধি করছি কেনো বাবারা মেয়েদের আগলে রাখেন এতটা।আমি সম্ভবত ঠিকঠাক অনুভূতি প্রকাশ করতে পারিনি অথচ অনেক কিছু লেখার ইচ্ছে ছিল। শব্দেরা তাদের পথ হারিয়ে ফেলেছে সাজানো কথাগুলো দিক ভুলে বসেছে।এক্ষেত্রে নিরাশ আমি।তবে প্রশংসা কম হয়ে যাবে।কারণ তোমার একেকটি লেখা ভিন্ন স্বাদ দেয় যা আত্নতৃপ্তি এনে দেয়।