

অসম্পর্কে সম্পর্ক, কিছু সম্পর্কের কোনো নাম হয় না। আবার কিছু সম্পর্কের নাম থাকলেও, সমাজ সেই নামের পাশে এক অদৃশ্য প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়। রক্তের সম্পর্কই কি একমাত্র আপন সম্পর্ক? মায়ের ভালোবাসারও কি আবার সৎ আর নিজের বলে কোনো বিভাজন আছে? মানুষ সম্পর্ককে যত সহজে আপন-পরের ছকে ফেলে, হৃদয় কি তত সহজে তা মেনে নেয়? কখনো কখনো জীবনের কিছু অপ্রত্যাশিত বাঁক মানুষকে এমন এক সম্পর্কের সামনে দাঁড় করায়, যেখানে সামাজিক পরিচয়ের চেয়ে বড় হয়ে ওঠে মায়া। যেখানে অধিকার জন্ম নেয় রক্তের সূত্রে নয়, বরং দিনের পর দিন আগলে রাখার মধ্য দিয়ে। আর সেখানে সবচেয়ে কঠিন লড়াইটা হয় বাইরের পৃথিবীর সঙ্গে—সমাজের তৈরি করে দেওয়া সম্পর্কের সংজ্ঞার সঙ্গে। কারণ, মা হওয়ার জন্য কি সত্যিই একই রক্তের প্রয়োজন হয়? নাকি কিছু মানুষ অসম্পর্কের ভেতরেই এমন এক সম্পর্কের জন্ম দেয়, যার কাছে রক্তের সম্পর্কও একসময় ফিকে হয়ে যায়?
"কিছু সম্পর্ক আছে যার কোনো টাইটেল লাগে না। সমাজ নাম দেয় না, স্বীকৃতিও দেয় না। তবুও দুটো মানুষের মাঝে মায়ার যে সুতো বাঁধা হয় সেটাই সবচেয়ে শক্ত হয়। "রক্তের সম্পর্কই কি একমাত্র আপন সম্পর্ক?" এই একটা প্রশ্নই পুরো বইয়ের সারাংশ। আমরা খুব সহজে মানুষকে "আপন-পর" এর খোপে ফেলে দিই। কিন্তু হৃদয় কি অত সহজে মানে? কখনো কখনো জীবন আমাদের এমন জায়গায় দাঁড় করায় যেখানে সামাজিক পরিচয়ের চেয়ে যত্ন, আগলে রাখা আর নিঃস্বার্থ মায়াটাই বড় হয়ে ওঠে। গল্পের প্রতিটা চরিত্রকেই ভালো লেগেছে বিশেষ করে মনোয়ারাকে । দারুন লেগেছে এটা পরে খুব সুন্দর প্রচ্ছদ টা ।"
কিছু সম্পর্ক আছে যার কোনো টাইটেল লাগে না। সমাজ নাম দেয় না, স্বীকৃতিও দেয় না। তবুও দুটো মানুষের মাঝে মায়ার যে সুতো বাঁধা হয় সেটাই সবচেয়ে শক্ত হয়। "রক্তের সম্পর্কই কি একমাত্র আপন সম্পর্ক?" এই একটা প্রশ্নই পুরো বইয়ের সারাংশ। আমরা খুব সহজে মানুষকে "আপন-পর" এর খোপে ফেলে দিই। কিন্তু হৃদয় কি অত সহজে মানে? কখনো কখনো জীবন আমাদের এমন জায়গায় দাঁড় করায় যেখানে সামাজিক পরিচয়ের চেয়ে যত্ন, আগলে রাখা আর নিঃস্বার্থ মায়াটাই বড় হয়ে ওঠে। গল্পের প্রতিটা চরিত্রকেই ভালো লেগেছে বিশেষ করে মনোয়ারাকে । দারুন লেগেছে এটা পরে খুব সুন্দর প্রচ্ছদ টা ।
Read all reviews on the Boitoi app
Sundor hoyeche
অবশেষে অপেক্ষা শেষ হলো.. আপনার লেখা আর লেখার ধরন বরাবরই ভালো.. গুলবানোর অতীত নিয়ে আগ্রহ ছিল বেশ.. শেষে গিয়ে নাবার নানিবু কে মিস করেছি...গল্পটা আরেকটু বড় হলেও পারতো ... 🌸
গ্রামীন প্লটটি খুব ভালো লেগেছে। সেইসাথে বেড়ে ওঠা জটিল একটি সম্পর্কের গল্প। এখানে গুলবানোর চরিত্রটি অসাধারণ ছিল। কমবয়সী একটা মেয়ের জন্য ডিসিশনটা খুবই কঠিন ছিল। অসম্পর্কের সম্পর্কে মা হতে চাওয়া সমাজের কাছে যেন গর্হিত অপরাধ। জারিফও তার জায়গায় সঠিক অথচ জটিল সিদ্ধান্তটি সময়মত নিতে পেরেছিল। তবে সবচেয়ে ভালো লেগেছে মনোয়ারা চরিত্র টি। একদম মা মা ঘ্রাণ পাওয়া যাচ্ছিল যেন! গল্পে অতীতের বর্ণনাটা বেশি ছিল। কিছু কিছু জায়গায় একি কথা ববারবার বলা হয়েছে মনে হল। সম্পর্কের স্থবিরতা ব্যাপক পরিসরে দেখানো হয়েছে। কিন্তু সম্পর্কের বরফ গলার প্রক্রিয়াটি সে তুলনায় খুবই কম দেখানো হয়েছে। অথচ এ পার্টটুকুই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
প্রথমেই বলি তোমার লিখনির হাত মাশা আল্লাহ। দারুন। তোমার প্রতিটা ই-বুক পড়েছি তার ভিতরে এটা অন্যরকম। পুরো মাখন টাইপের একটা গল্প। গল্পে গুলবানোর চরিত্র টা ভীষণ পছন্দের। কীভাবে সমাজের ভুল ধারণা ভাঙতে হয় সেটা গুলবানো দেখিয়ে দিয়েছে। আর প্রচ্ছদের কথা কি বলবো, এত্ত জোস হয়েছে! প্রচ্ছদেরই প্রেমে পড়ে গেছি।
ফেইসবুকে এই গল্পটার জন্য অপেক্ষা করে থাকতাম কবে দিবে । কাল যখন বললেন ই বুক হিসেবে পাবলিশ করবেন লোভ সামলাতে পারলাম না জারিফ,নাবা, গুলবানো কে কিনে ফেললাম ।