

রাত এখন দেড়টা প্রায়। কুহুরা এখন গাড়ির ভেতরে। সূর্যের ব্যক্তিগত গাড়িটা এখনো পার্কিং এরিয়া থেকে বের হয়নি। সবে প্রোগ্রাম থেকে বের হয়ে গাড়িতে উঠেছে ওরা। কুহু একপাশে চুপ করে বসে আছে। সেই সময়ের পর থেকে পুরো ডিনার নাইটে না তো ও একটা কথা বলেছে, না কিছুতে সায় দিয়েছে। সবাই কাপল বল ড্যান্স করলেও একপাশে একটা টেবিলের কোণে চুপচাপ বসে ছিল ও। এমনকি, ডাইনিং-এ সূর্যের পাশে বসে খাবার খাওয়ার সময়ে পানির দরকার হলেও মুখ ফুটে সূর্যের হাতের নাগালে থাকা পানিটুকুও চায়নি ও। খাওয়া শেষে ওঠার সময়ে বোতলের শেষের অংশে সামান্য যেটুকু পানি ছিল, সেটুকুই খেয়েছে। আগেকার দিনে মা-চাচিরা বলতেন, জেদ ধরে সাত-সমুদ্র পাড়িও দেওয়া যায়। কিন্তু কুহুর যে রাগ-জেদ ধরে এখন প্রবল তৃষ্ণা পাচ্ছে! কিন্তু একথা না তো পারছে সূর্যকে বলতে আর না পারছে সইতে। উশখুশ করছে ও।‘ডিড ইউ ফিল কম্ফোর্টেবল?’
"বাসে উঠে কিনেছিলাম এবং বাসে বসেই পড়ে শেষ করলাম, খুব সুন্দর হয়েছে, লেখিকা আপুকে অনেক- অনেক ধন্যবাদ 🥰 আমি আপনার প্রায় সব বই পড়েছি । আরো সুন্দর সুন্দর বইয়ের অপেক্ষায় আছি। 🥰"
খুব ভালো হয়েছে
Read all reviews on the Boitoi app
গল্প পড়ার সময়, Butterflies are fluttering in the stomach. 🦋 উহহ কি বলবো। অসাধারন ❤️
খুব সুন্দর হয়েছে।
বাসে উঠে কিনেছিলাম এবং বাসে বসেই পড়ে শেষ করলাম, খুব সুন্দর হয়েছে, লেখিকা আপুকে অনেক- অনেক ধন্যবাদ 🥰 আমি আপনার প্রায় সব বই পড়েছি । আরো সুন্দর সুন্দর বইয়ের অপেক্ষায় আছি। 🥰
ভালোবাসা আপনার জন্য,, কিনেই ফেললাম পড়ে জানাব কেমন লাগলো