
পুরো ঘরজুড়ে তখন শুধুই এক গম্ভীর নিস্তব্ধতা। ঘুঙুর এক মুহূর্তের জন্যও নিজের হাত থামাল না। একাধারে তীর্থর চুলে আঙুল চালিয়ে গেল, মাথা টিপে দিতে লাগল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তীর্থর ঘুমন্ত মুখের দিকে। আলোর নিচে দাঁড়িয়ে থাকা সেই অহংকারী তীর্থ দা আর এখন তার কোলের ওপর ঘুমিয়ে থাকা তীর্থ দার মধ্যে কত ফারাক! জেগে থাকা অবস্থায় যে মানুষটা এত কঠোর, এত নিষ্ঠুর, ঘুমোলে তাকে কতটা নিষ্পাপ আর মায়াবী লাগে! ঘুঙুরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে তীর্থর গালে পড়ল। অনুভূতির এক আচ্ছন্ন মোহে ঘুঙুর নিজেকে ধরে রাখতে পারল না। সে আস্তে করে ঝুঁকে এল তীর্থর মুখের ওপর। পরম ভালোবাসায় নিজের কেঁপে ওঠা ঠোঁট দুটি ছোঁয়ালে তীর্থর কপালে।